শিরোনাম
দাঁড়িপাল্লার জোয়ারে নরসিংপুর, চেলা নদীতে ত্রিমাত্রিক সেতুর ঘোষণা-সালাম মাদানীর শুরু হলো রক্তঝরা ভাষার মাস ফেব্রুয়ারি দহগ্রাম মুন্সিপাড়া একরামিয়া আনছারিয়া নূরানী একাডেমি হেফজ মাদ্রাসায় ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হ্যাঁ ভোটে বাংলাদেশ পুনর্গঠনের আহ্বান-কামারগাঁওয়ে সালাম মাদানী ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলার হয়ে  ভিনিসিয়ুসের আবেগঘন বক্তব্য

রিপোটারের নাম / ২৮৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক :  ভোটিংয়ে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির কাছে ব্যালন ডি’অর হারান ভিনিসিয়ুস জুনিয়র। তাতে হতাশ হয়ে পড়েছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তবে এবার হতাশা কাটিয়ে  ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

কাতারের দোহায় মঙ্গলবার রাতে অনলাইনে ফিফার বর্ষসেরাদের নাম ঘোষণা করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভিনিসিয়ুসকে ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলার হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়। মঞ্চে উপস্থিত থেকে সেরার পুরস্কার নেন ভিনি নিজেই।

পুরস্কার গ্রহণের সময় ভিনিসিয়ুস তার অতীত ও বর্তমানের কথা স্মরণ করে আবেগঘন কিছু কথা বলেন। ভিনিসিয়ুস বলেন, ‘এখানে পৌঁছানো একসময় অসম্ভব মনে হতো।

আমি বড় হয়েছি দারিদ্র্য আর সংঘবদ্ধ অপরাধের পরিবেশে। এই পুরস্কার তাদের জন্য, যারা এমন পরিবেশে বড় হয়।’

তিনি আরো বলেন, ‘যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমার পরিবার, ক্লাব, সতীর্থরা, কার্লেত্তো (অ্যানচেলত্তি)- যিনি সবসময় আমাকে সাহায্য করেন।

 

‘আমি আশা করি অনেক বছর রিয়াল মাদ্রিদে থাকতে পারব, কারণ এটি বিশ্বের সেরা ক্লাব। আমি কৃতজ্ঞতা জানাই, আমার সাবেক ক্লাব ফ্লামেঙ্গো, আমার জাতীয় দলের সতীর্থ এবং আমার দেশকে, যারা সবসময় আমার লড়াইয়ে আমাকে সমর্থন করেছে।’-তিনি যোগ করেন।

ভিনিসিয়ুস পঞ্চম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন।

২০১৬ সালে পুরস্কারটি চালু হওয়ার পর লিওনেল মেসি তিনবার (২০১৯, ২০২২, ২০২৩), ক্রিস্টিয়ানো রোনালদো দুইবার (২০১৬, ২০১৭), পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানদোস্কি (২০২১, ২০২২) এবং ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ (২০১৮) জিতেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ