শিরোনাম
শুরু হলো রক্তঝরা ভাষার মাস ফেব্রুয়ারি দহগ্রাম মুন্সিপাড়া একরামিয়া আনছারিয়া নূরানী একাডেমি হেফজ মাদ্রাসায় ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হ্যাঁ ভোটে বাংলাদেশ পুনর্গঠনের আহ্বান-কামারগাঁওয়ে সালাম মাদানী ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ ।
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

চুয়েটে স্থাপত্য বিভাগের আয়োজনে প্রথম জাতীয় কনফারেন্স শুরু হচ্ছে আজ।

রিপোটারের নাম / ২৭৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্থাপত্য বিভাগের আয়োজনে আজ ১৮ই ডিসেম্বর ২০২৪ খ্রিঃ “1st National Conference on Resilient Architecture Towards Sustainable Bangladesh (NCRATSB-2024)” শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গত ১৭ই ডিসেম্বর (মঙ্গলবার) ২০২৪ খ্রি. বেলা ১২.৪০ ঘটিকায় চুয়েটের স্থাপত্য বিভাগের জুরি কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কনফারেন্স কনভেনার ও স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. সজল চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক কানু কুমার দাস, সহকারী অধ্যাপক সজীব পাল, রেজুয়ানা ইসলাম, শায়লা শারমিন, অমিত ইমতিয়াজ, সারা বিনতে হক।

উল্লেখ্য, স্থাপত্য বিভাগের ১ম জাতীয় কনফারেন্সে চুয়েট, বুয়েট, রুয়েট, কুয়েট, খুলনা বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, স্কলার্স ও রিসার্চারগণ অংশ নিবেন। এতে ৪জন কী-নোট স্পিকার এবং ১জন আমন্ত্রিত স্পিকার উপস্থিত থাকবেন। এই কনফারেন্সে মোট ১৫টি পেপার উপস্থাপিত হবে । উক্ত কনফারেন্সের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। এতে স্পন্সর হিসেবে থাকবেন নিপ্পন পেইন্ট ও কুশলা নির্মাতা লিমিটেড।

আজ ১৮ই ডিসেম্বর ২০২৪ খ্রি. কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খান। এতে গেস্ট অব অনার হিসেবে থাকবেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া । এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কনফারেন্স কনভেনার ও স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. সজল চৌধুরী। এতে কী-নোট স্পিকার হিসেবে থাকবেন বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাইন এর ডীন অধ্যাপক ড. আবু সায়েদ মোঃ আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউআরপি বিভাগের অধ্যাপক ড. মোঃ আখতার মাহমুদ ও ব্রাক এর ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জনাব তাপস রঞ্জন চক্রবর্তী এবং আমন্ত্রিত কী-নোট স্পিকার হিসেবে থাকবেন বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ আশিকুর রহমান জোয়ার্দার।


এই ক্যাটাগরির আরো সংবাদ