শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

সাতক্ষীরায় ফেন্সিডিল, ইয়াবাও ৪৪ লাখ ৮ হাজার টাকার ভারতীয় পন্য জব্দ

রিপোটারের নাম / ৩৩০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

 

 

জহর হাসান সাগর , সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯৮৮ বোতল ফেন্সিডিল, ১৮ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল, দেড় লক্ষ টাকার ভারতীয় পাতার বিড়ি এবং শাড়ি, ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় শাড়ি, ১০০০ পিস ইয়াবা, ৪৫ বোতল ভারতীয় মদ এবং ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে বিজিবি।

 

রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের পদ্মশাখরা, ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও মাদরা বিওপির দায়িত্বাধীন এলাকা থেকে এসব ভারতীয় মালামাল আটক করে বিজিবি সদস্যরা।

 

বিজিবি সুত্র জানায়, সাতক্ষীরার পদ্মশাখরা বিওপির সদস্যরা সাখারা হতে ফেলে রাখা ৪টি প্লাষ্টিকে বস্তা হতে ৯৮৮ বোতল ফেনসিডিল আটক করে। ভোমরা বিওপির লক্ষীদাড়ি হতে ১৮ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল আটক করে। তলুইগাছা বিওপির সদস্যরা কলারোয়া থানার লক্ষীদাড়ি এলাকা থেকে দেড় লক্ষ টাকার ভারতীয় পাতার বিড়ি এবং শাড়ি আটক করে। এছাড়া, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা তুজলপুর থেকে ১০০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করে। মাদরা বিওপির সদস্যরা কলারোয়ার রেজারঘাট এবং কালিবাড়ি থেকে ৪৫ বোতল ভারতীয় মদ এবং ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

 

বিজিবি অধিনায়ক বলেন, চোরাকারবারী কর্তৃক উল্লেখিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

 

তিনি আরো বলেন, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা ও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

 

উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ