নিজস্ব প্রতিবেদকঃ চন্দনাইশে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চন্দনাইশ অটো- রিক্সা চালক সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ মে সকালে বর্ণাঢ্য র্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট চত্বরে গিয়ে শেষ হয়। সংগঠনের সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে পৌর যুবলীগ নেতা মাঈনুদ্দিন বাচার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উদ্বোধক ছিলেন হাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা আলমগীরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান চৌধুরী। আলোচনায় অংশ নেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলমগীরুল ইসলাম, আ’লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, মো. ইদ্রিছ, মো. শাহ আলম, মো. লোকমান হাকিম প্রমুখ।
Enter your key to unlock the system.
Don't have a key? Pay and submit the form below.
Order Submitted Successfully! We will contact you soon.
Enter your key to unlock the system.
Don't have a key? Pay and submit the form below.
Order Submitted Successfully! We will contact you soon.