শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

রাঙামাটিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভার বিষয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ

রিপোটারের নাম / ৩১৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

 

রাঙামাটি প্রতিনিধি : সোমবার ৩০ ডিসেম্বর-২০২৪ রাঙামাটির বিভিন্ন শ্রেণীর পেশাজীবী প্রতিনিধি দলের সাথে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিকে মতবিনিময় সভায় আমন্ত্রণ না জানানোর কারণে প্রতিবাদ ও বৈষম্য মুক্ত দেশ গড়া লক্ষ্যে এবং জনস্বার্থে রাঙামাটিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় নেয়া সিদ্ধান্ত বাতিল চেয়ে লিখিতভাবে স্থানীয় সরকার সংস্কার কমিশন কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ, পিএইচডি বরাবর অভিযোগ করা হয় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির পক্ষ থেকে।

 

রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারন সম্পাদক জুঁই চাকমা স্বাক্ষরিত পত্রে জানান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত একটি রাজনৈতিক দল। যাহার নিবন্ধিন নং : ০৩৭, মার্কা : কোদাল। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে সংসদ সদস্য পদে প্রার্থী এবং ২০২২ সালে রাঙামাটি পৌরসভা নির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে মেয়র পদে প্রতিদন্ধী প্রার্থী হয়ে নির্বাচনে কোদাল মার্কায় পার্টির সদস্যগণ অংশ গ্রহন করেন।

 

এছাড়া স্বৈরাচার বিরোধী ২০২৪ সালে ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অংশিজন প্রগতীশীল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল।

 

রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় মিলনায়তনে আয়োজিত ৩০ ডিসেম্বর-২০২৪ ইংরেজি তারিখ রাঙামাটির বিভিন্ন শ্রেণীর পেশাজীবী প্রতিনিধি দলের সাথে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় আমন্ত্রণে বিএনপি, জামায়াতে ইসলামসহ আঞ্চলিক দল, এনজিও এবং স্বৈরাচারী প্রতিত সরকারের দোসরদের স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়। কিন্তু বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামটি পার্বত্য জেলা কমিটির কোন প্রতিনিধিকে মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়নি। ফলে পার্টির সমর্থক ও পার্টির মতামত প্রকাশ করা সম্ভব হয়নি।

 

বর্তমান আন্তর্বর্তীকালিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতি চরম বৈষম্য করা হচ্ছে বলে পার্টি ধারনা করছে।

 

বৈষম্য মুক্ত দেশ গড়া লক্ষ্যে এবং জনস্বার্থে পার্টির পক্ষ থেকে প্রতিবাদ ও রাঙামাটিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় নেয়া সিদ্ধান্ত বাতিলের আবেদন করা হয়।

 

যার অনুলিপির কপি মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পাটি কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জননেতা সাইফুল হক, রাঙামাটি জেলা প্রশাসক ও গণমাধ্যমের নিকট পাঠানো হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.