শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে  ডিসেম্বরের মধ্যে নির্বাচন : প্রেস সচিব

রিপোটারের নাম / ২৮১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

 

এইচটি  বাংলা  ডেস্ক  : রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৭ জানুয়ারি) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছে। সেই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি জনআকাঙ্ক্ষা তৈরি করতে পেরেছি। আমরা দুটি সময় বেধে দিয়েছি। যদি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চায় তাহলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করব। সংস্কার বেশি চাইলে আরও ছয়মাস বেশি সময় দিতে হবে।

 

তিনি বলেন, আমরা দেশকে অনেক স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসতে পেরেছি। অর্থনীতি যে গতিতে এগোচ্ছিল সে হিসাবে বর্তমান রিজার্ভ থাকার কথা ছিল ২০ বিলিয়ন ডলার। কিন্তু বর্তমানে তা আছে ২২ বিলিয়ন ডলারে। সে হিসাবে বলতে পারি আমরা ঘুরে দাঁড়িয়েছি।

 

শফিকুল আলম বলেন, আওয়ামী সরকার পতন এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের মানুষের মধ্যে আকাশচুম্বি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমরা তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ চালিয়ে যাচ্ছি।

 

তিনি বলেন, প্রেস উইং একটি হোয়াটস অ্যাপ গ্রুপ খুলেছে। সে গ্রুপে যারাই যুক্ত হতে আগ্রহী তাদেরকেই যুক্ত করা হচ্ছে। সরকারের প্রতিটি কাজের তথ্য জনগণকে জানানো হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ