শিরোনাম
দহগ্রাম সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া প্রতিবাদ ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের অংশ্রহণে ​মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রশাসনের টেবিলে ফাইলবন্দি সেনবাগের ঐতিহ্যবাহী শেখ সূফি শাখা খালের ভাগ্য: এসি ল্যান্ডের তালিকার পর আর এগোয়নি কাজ আসন্ন প্রতিষ্ঠা বার্ষিকী ও এশিয়ান স্টার এ‍্যাওয়ার্ড অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে :  নাসিরুদ্দিন পাটোয়ারী পোরশায় অভ্যান্তরীণ বোরে, ধান চাল ও গম সংগ্রহ ২০২৬ এর উদ্বোধন।  জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী । চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ এনসিপির, মেয়রের অস্বীকার রাউজান ও জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দমনে  বড় পরিসরের সাঁড়াশি অভিযানের ঘোষণা এসপি মাসুদের। পুষ্টির ঘাটতি হামে মৃত্যুর অন্যতম কারণ: স্বাস্থ্যমন্ত্রী
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লেনদেনের সময় বাড়ালো।

রিপোটারের নাম / ৩২০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

 

এইচটি বাংলা অর্থনীতি ডেস্ক : লেনদেনের সময় ৪৫ মিনিট বাড়ানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। প্রতিষ্ঠানটি আগামী ২৬ জানুয়ারি থেকে লেনদেন সকাল ১০টার পরিবর্তে শুরু হবে সকাল সাড়ে ৯টায় এবং বেলা আড়াইটার পরিবর্তে শেষ হবে পৌনে ৩টায়।

 

নতুন সময় নির্ধারণ করে ব্রোকারেজ হাউজগুলোকে বুধবার (২২ জানুয়ারি) চিঠি দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। চিঠিতে ট্রেকহোল্ডারদেরকে নতুন সময়সূচি অনুসারে লেনদেন পরিচালনার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রোববার (২৬ জানুয়ারি) থেকে সিএসইতে সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরু হবে, যা বেলা ২টা ৩৫ মিনিট পর্যন্ত চলবে। বর্তমানে এক্সচেঞ্জটিতে লেনদেন শুরুর সময় সকাল ১০টা। বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত এই লেনদেন চলে।

 

লেনদেনের সময় বৃদ্ধির কারণে পোস্ট-ক্লোজিং সেশনের সময়সূচি পরিবর্তিত হবে। বর্তমানে বেলা ২টা ২০ মিনিট থেকে ২ টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট-ক্লোজিং সেশন। নতুন সময়সূচি অনুসারে পোষ্ট-ক্লোজিং চলবে বেলা বেলা ২ টা ৩৫ মিনিট থেকে ২ টা ৪৫ মিনিট পর্যন্ত।


এই ক্যাটাগরির আরো সংবাদ