শিরোনাম
শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এমআরটি ক্লাবের খেলনা সামগ্রী বিতরণ। পোরশায় উৎসব মুখর পরিবেশে মহান মে দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।  পাটগ্রামে ইহসান ইয়ুথ কর্তৃক কুরআন মাজিদ বিতরন আজ ঐতিহাসিক  মহান ‘মে দিবস’ চলতি বছরই ঢাকায় অনুষ্ঠিত হবে ‘সার্ক জার্নালিস্ট ফোরাম’ শীর্ষ সম্মেলন জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের দাবি-দাওয়া  মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ।

রিপোটারের নাম / ৩১৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

 

এইচটি  বাংলা  ডেস্ক  : টানা ১০ দিন ধরে করা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের দাবি-দাওয়া অবশেষে মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এ ক্ষেত্রে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে তাদের।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব এস এম মাসুদুল হক। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষক প্রতিনিধিদের নিয়ে দুপুরে সভায় বসে এ সিদ্ধান্ত নেন বলে জানান তিনি।

 

বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগে উপস্থিত হয়ে শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন এস এম মাসুদুল হক।

এসময় তিনি বলেন, ইবতেদায়ি মাদরাসা গুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। আন্দোলনকারী শিক্ষকদের ছয় দফা দাবি মেনে নিয়েছে মন্ত্রণালয়।

শিক্ষকরা জানান, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়ায় ১০ হাজার মাদরাসার ৫০ হাজার শিক্ষক মানবেতর জীবনযাপন করে আসছেন।

এর আগে, রোববার (২৬ জানুয়ারি) একই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যাত্রাপথে শাহবাগ থানার সামনে পুলিশি বাধার মুখে পড়েন ইবতেদায়ি শিক্ষকরা। একপর্যায়ে পুলিশ শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ করে এবং তাদের লাঠিপেটা করে। এতে এক নারীসহ ছয়জন আহত হন।


এই ক্যাটাগরির আরো সংবাদ