শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টাকে নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে : প্রেস সচিব শফিকুল আলম

রিপোটারের নাম / ৪৬০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

এইচটি  বাংলা  ডেস্ক  : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেছেন: বিশ্বের সামনে ড. ইউনূসকে নেতিবাচকভাবে তুলে ধরতে বড় অংকের বিনিয়োগের মাধ্যমে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এক্ষেত্রে ভারতীয় মিডিয়া বিশেষ ভূমিকা রাখছে বলে জানান প্রেস সচিব।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘দ্রোহের গ্রাফিতি চব্বিশের গণঅভ্যুত্থান’ প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন: চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রফেসর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া।

দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন: যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন। তবে ফ্যাসিস্ট সরকার যাতে ফিরে আসতে না পারে আমাদের সবাইকে এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;