শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

চট্টগ্রামের রিয়াজউদ্দীন বাজারে জেলা প্রশাসনের  অভিযান

রিপোটারের নাম / ৩৩৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : আজ বেলা ১২.৩০ হতে বেলা ২.০০ ঘটিকা পর্যন্ত জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্ক ফোর্স অভিযানের অংশ হিসেবে মহানগরীর রিয়াজউদ্দীন বাজার এলাকায় বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাকিব শাহরিয়ার,সাইফুল ইসলাম ভূঞা, সুমন মন্ডল অপু, ইজাহারুল আহম্মেদ শিহাব, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম।

অভিযান পরিচালনাকালে বিভিন্ন মুদি দোকান,মসলার দোকান, কাঁচা বাজার,মাংসের বাজার,খেজুর, ডিমসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা ও মূল্যের তালিকা হালনাগাদ না থাকা সহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এবং কৃষি বিপণন আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৬ টি মামলায় মোট ৩২,৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়। এছাড়াও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য এবং কাপড়ের দোকানসমূহে বিশেষ নজরদারি ও অতিরিক্ত মূল্য নেয়ার ব্যাপারে সতর্কতা প্রদান করা হয়।

টাস্ক ফোর্স অভিযানে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক । উক্ত অভিযানে বিএসটিআই এর বিভিন্ন কর্মকর্তাসহ চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশের সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ