শিরোনাম
তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী।
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

চন্দনাইশে অপহরণ পূর্বক চাঁদা দাবির অভিযোগে আটক-১

রিপোটারের নাম / ৪৫৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার রওশনহাট এলাকা থেকে প্রবাসী ফজলুল ইসলাম (৫৫) কে অপহরণ পূর্বক তুলে নিয়ে ১০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে আটক করেছে পশ্চিম এলাহাবাদ এলাকার শহর মুল্লকের ছেলে নুর হোসেন (২৩) কে। থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, প্রবাসী ফজলুল ইসলাম গত ১৫ মার্চ দেশে আসেন। গত ২৭ মার্চ সকালে মোটর বাইকে করে চন্দনাইশ যাওয়ার পথে রওশন হাট ব্রিজ এলাকায় একটি অটোরিক্সা ধাক্কা দেয়। এ ব্যাপারে অটোরিক্সা চালকের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে পিছনের সিটে থাকা ৩ যাত্রী তাকে মারধর করে তার হাতে থাকা ২ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের আইফোন, নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তারা ফজলুলকে জোরপূর্বক তাদের অটোরিক্সায় তুলে পার্শ্ববর্তী বিলে বটতল পুকুরপাড়ে নিয়ে গিয়ে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে পটিয়া ও চন্দনাইশ থানা পুলিশ, স্থানীয়রা ফজলুলকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করে। এ সময় স্থানীয়রা অটোরিক্সা চালক নুর হোসেনকে আটক করে পুলিশে দেয়। এ ব্যাপারে প্রবাসী ফজলুল ইসলাম বাদী হয়ে নুর হোসেন (২৩), আবদুর রহমান প্রকাশ আবু সামা (৩৭), ইব্রাহিম খোকন (২১), মো. মানিক (২২)’র নাম উল্লেখ করে অপহরণ পূর্বক চাঁদা দাবির অভিযোগ এনে গত ২৭ মার্চ থানায় মামলা দায়ের করে। মামলার সূত্র ধরে পুলিশ নুর হোসেনকে আটক করে ২৮ মার্চ আদালতে প্রেরণ করেছেন বলে জানিয়েছেন, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;