শিরোনাম
চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক। 
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

রিপোটারের নাম / ২৮৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

 

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক : ভারতে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং ধ্বংসাবশেষ জ্বলতে দেখা যায়। খবর এনডিটিভির

 

বুধবার (২ এপ্রিল) রাতে দেশটির গুজরাটের জামনগরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান ভেঙে পড়ে।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমান বাহিনীর ওই যুদ্ধবিমানটি গুজরাটের জামনগর থেকে ১২ কিলোমিটার দূরে সুভ্রদ্রা নগরে বিধ্বস্ত হয়। এতে একজন পাইলট নিহত এবং অপর একজন আহত হয়েছেন। আহত পাইলটকে হাসপাতালে নেওয়া হয়েছে।

 

ভারতীয় বিমান বাহিনীর অফিসাররা জানিয়েছেন, টুইন-সিটার জাগুয়ারটি একটি নিয়মিত প্রশিক্ষণ বিমান ছিল। বিমানটি ভেঙে পড়ার আগে একজন পাইলট নিজেকে বিমান থেকে বিচ্ছিন্ন করে নিয়েছিল। আম্বালা বিমানঘাঁটি থেকে ওই ফাইটার জেট প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল বলে জানা গেছে।

 

এসপি প্রেমসুখ দেলু জানিয়েছেন, দুর্ঘটনার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। এই দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ