শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

বিমসটেক সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

রিপোটারের নাম / ৪১৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : বিমসটেক সম্মেলন শেষে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টার পর প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

এর আগে, থাইল্যান্ডের স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ব্যাংককের সুবর্ণ ভূমি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। এ সময় থাই মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান।

 

ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংককে পৌঁছান এবং সম্মেলনের পাশাপাশি প্রতিবেশী কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ একাধিক কর্মসূচিতে অংশ নেন। এসব বৈঠকের মধ্যে উল্লেখযোগ্য ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক।

এ ছাড়া আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;