শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন

বায়েজিদ বোস্তামীতে কিশোর গ্যাংয়ের হামলায় আওয়ামী লীগ নেতাসহ ২জন আহত

রিপোটারের নাম / ৬০১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

 

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার ২ নং জালালাবাদ ওর্য়াড আওয়ামী লীগের আগামী ৬ই জুন সম্মোলনকে কেন্দ্র করে জসিম উদ্দিন পাঠোয়ারী ও মো. কাজী লিটন নামক দুজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা।
বুধবার ( ২৪ মে) সন্ধ্যা ৬ঘটিকায় বায়েজিদ বোস্তামী থানা এলাকার বাংলাবাজার গুলশান আবাসিকে ওঠার মুখে ব্রিজের পাশে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে স্থানীয়রা।আহত জসিম উদ্দিন পাঠোয়ারী ২ নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের ‘গ’ ইউনিটের দপ্তর সম্পাদক ও মো. লিটন জালালাবাদ ব্যাংক পাহাড় এলাকার বাসিন্দা।
দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান বলেন, দুজনকে কুপানোর ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেয়ার পর জানা যায়, গত সোমবার বায়েজিদ থানাধীন ২ নং জালালাবাদ ওর্য়াড আওয়ামী লীগের সম্মোলনের জন্য বায়েজিদ ক্যাফেতে সি ইউনিটের একটি প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সেখানে জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ সি ইউনিটের দপ্তর সম্পাদক জসিম উদ্দিনকে কাউন্সিলর না করায় সভায় কথা কাটাকাটি হয়। আজ বুধবার চন্দ্রনগর এলাকায় সম্মোলনের বিষয়ে অপর একটি সভায় অংশগ্রহণ শেষে মোটর সাইকেল যোগে জসীম উদ্দীন পাটোয়ারী ও কাজী লিটন বাংলাবাজার গুলশান আবাসিকের সামনে পৌঁছালে বিরোধী পক্ষের কিশোর গ্যাং লিডার আল-আমিন ও আবু তাহের পূর্ব পরিকল্পিতভাবে মোটরসাইকেলে থাকা অবস্থায় জসীম এবং লিটনের উপর হামলা চালায়। তাদের দায়ের কোপে জসিম ও লিটন গুরুতর জখম হয়। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আহত জসিমের স্ত্রী রহিমা বেগম বলেন, আমার স্বামী মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে বাংলাবাজার এলাকার গুলশানের মুখে ব্রিজের ওপর তাল কাটার দা দিয়ে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে অতর্কিতভাবে কুপিয়েছে আল আমিন ও তাহেরসহ বেশ কয়েকজন। তখন আমরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য দ্রুত নিয়ে আসি। বর্তমানে সে মেডিকেলের ৭৯ নং ওয়ার্ডের ৫৪ নং বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ