শিরোনাম
তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান , রোগীদের পাশে থাকার অঙ্গীকার লালমনিরহাট ও ডিমলায় বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার চুইঝাল ও কাঠ জব্দ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

৪০টি দেশের প্রতিনিধি দল পরিদর্শন করেছেন চট্টগ্রাম কোরিয়ান ইপিজেডে ।

রিপোটারের নাম / ৪০০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫। চারদিন ব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পরিদর্শন করছেন বিদেশি বিনিয়োগকারীদের বড় একটি প্রতিনিধি দল।

 

সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫ এর প্রথম দিনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

 

বিডা জানায়, মূলত, যারা শিগগিরই শিল্প কারখানা স্থাপনে আগ্রহী, তাদের এই সুযোগ করে দেওয়া হয়েছে। এ সফরের মাধ্যমে কোরিয়ান ইপিজেডের বাস্তবচিত্র বিদেশিদের সামনে তুলে ধরা হচ্ছে। চীন, কোরিয়া, জাপানসহ ৪০টি দেশের মোট ৬০ জনের একটি প্রতিনিধি দল এ সফরে অংশগ্রহণ করেছেন। কর্তৃপক্ষের আশা, বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগ চুক্তি সই করতে পারে এবারের সম্মেলনে।

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড এর কার্যক্রম শুরু হয় ১৯৯৫ সালে। প্রথমে দুই দেশের সরকার উদ্যোগ নিলেও কোরিয়ান প্রতিষ্ঠান ইয়াংওয়ান গ্রুপ শিল্পাঞ্চলটি গড়ে তোলে বেসরকারিভাবে। এই ইপিজেডের ৫২ শতাংশ জমি বনায়ন ও পরিবেশের জন্য নির্ধারিত। ফলে এটিকে বড় পরিবেশবান্ধব ইপিজেড বলা হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;