শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

এবারের বাংলা নববর্ষে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ড্রোন শো। 

রিপোটারের নাম / ৩৫৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমকে সামনে রেখে এবারের বাংলা নববর্ষ ১৪৩২-কে ঘিরে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ড্রোন শো।

সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হওয়া কনসার্টের পর সন্ধ্যা ৭টায় শুরু হয় ড্রোন শো, যা ছিলো সবার জন্য উন্মুক্ত। সন্ধ্যায় চীনা দূতাবাসের সৌজন্যে এই ড্রোন শো দেখানো হয়।

উপস্থিত বিপুল সংখ্যক জনতা মুগ্ধ হয়ে দেখেছেন বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদ, পানির বোতল হাতে শহীদ মুগ্ধকে। এ ছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে রিকশায় দাঁড়িয়ে সালাম, জুলাই আন্দোলনের প্রসঙ্গ ও গণ-অভ্যুত্থান থেকে শুরু করে শেখ হাসিনার পতনের দাবিতে সাম্প্রতিক ছাত্র-জনতার প্রতিবাদও শোতে স্থান পেয়েছে প্রতীকীভাবে। এছাড়াও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি চীন-বাংলাদেশ সম্পর্কের চিত্র ফুটিয়ে তোলা হয়।

 

এইসময় চারপাশে সাধারণ জনগণের বিপুল উপস্থিতিতে ফ্যাসিবাদ বিরোধী স্লোগানে মুখর ছিল আশেপাশের পরিবেশ।

 

‎‎রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শোতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে ফুট পেট্রল, রবোস্ট পেট্রল, সাদা পোশাকে নিরাপত্তা এবং ড্রোন ও সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ