শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

রাজধানীর সাইন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

রিপোটারের নাম / ২৬৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষ নিয়ন্ত্রণে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে স্থানীয় থানা পুলিশের সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত সদস্যরা যুক্ত হয়।

এ সময় মিরপুর সড়কে সাময়িকভাবে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের একটি দল সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেন। অপরদিকে সাইন্সল্যাব মোড় থেকে সিটি কলেজ শিক্ষার্থীদেরও সরিয়ে কলেজে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। পুলিশের উপস্থিতিতে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়ায় ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

 

এ সময় উভয় কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি


এই ক্যাটাগরির আরো সংবাদ