শিরোনাম
শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এমআরটি ক্লাবের খেলনা সামগ্রী বিতরণ। পোরশায় উৎসব মুখর পরিবেশে মহান মে দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।  পাটগ্রামে ইহসান ইয়ুথ কর্তৃক কুরআন মাজিদ বিতরন আজ ঐতিহাসিক  মহান ‘মে দিবস’ চলতি বছরই ঢাকায় অনুষ্ঠিত হবে ‘সার্ক জার্নালিস্ট ফোরাম’ শীর্ষ সম্মেলন জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

চীনা ও ভারতীয় শিক্ষার্থীরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন

রিপোটারের নাম / ২৭১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

 

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক : বেশ কয়েকজন আন্তর্জাতিক শিক্ষার্থীর এফ-১ ভিসা বাতিলের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন তিন ভারতীয় এবং দুই চীনা শিক্ষার্থী৷ হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং অন্যান্য অভিবাসন কর্মকর্তাদেরও এ মামলার আসামি করা হয়েছে৷

শিক্ষার্থীদের পক্ষে অ্যামেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) নিউ হ্যাম্পশায়ারের মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টে এ মামলা দায়ের করা হয়েছে৷ মামলায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ‘একতরফাভাবে হাজার হাজার না হলেও অন্তত শত শত আন্তর্জাতিক শিক্ষার্থীর এফ-১ শিক্ষার্থীর মর্যাদা বাতিল করার’ অভিযোগ আনা হয়েছে৷

মামলায় অভিযোগ করা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে শিক্ষার্থীরা কেবল প্রত্যাবাসন বা ভিসা বাতিলের হুমকিই নয়, বরং ‘গুরুতর আর্থিক ও শিক্ষাগত সমস্যার’ সম্মুখীন হচ্ছেন৷ বিদেশি শিক্ষার্থীদের আইনি মর্যাদা বাতিল করার আগে সরকার প্রয়োজনীয় নোটিশ দেয়নি বলেও অভিযোগ করা হয়েছে৷

আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন চীনা নাগরিক হাংরুই ঝাং ও হাওয়াং আন এবং ভারতীয় নাগরিক লিংকিত বাবু গোরেলা, থানুজ কুমার গুম্মাডাভেলি ও মানিকান্ত পাসুলা৷

হাংরুইয়ের এফ-১ ভিসা মর্যাদা বাতিলের কারণে তার গবেষণা সহকারীর পদ বাতিল হয়ে গেছে৷ হাওয়াং ইতোমধ্যে প্রায় সোয়া তিন লাখ ডলার পড়াশোনার পেছনে খরচ করার পরও তার ডিগ্রি বাতিল হওয়ার আশঙ্কায় তিনি৷

আগামী ২০ মে গোরেলার ডিগ্রি শেষ করার কথা৷ কিন্তু বৈধ এফ-১ ভিসা ছাড়া তিনি তা করতে পারবেন না বা অতিরিক্ত প্রশিক্ষণের কর্মসূচিতেও অংশ নিতে পারবেন না৷ ডিগ্রি পেতে গুম্মাডাভেলি ও পাসুলার আরও এক সেমিস্টার বাকি৷

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীরা উদ্বিগ্ন

ট্রাম্প প্রশাসন শিক্ষার্থীদের ভিসা নীতি কঠোর করার ফলে আন্তর্জাতিক শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় এবং অ্যাডভোকেসি গ্রুপগুলোর মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে৷

মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের একটি বড় অংশ চীনা ও ভারতীয় শিক্ষার্থী৷

বিশ্ববিদ্যালয়ের বিবৃতি এবং স্কুল কর্মকর্তাদের সঙ্গে আদান-প্রদান করা চিঠিপত্রের পর্যালোচনা অনুসারে, মার্চের শেষের দিক থেকে মার্কিন কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে এক হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে অথবা তাদের আইনি মর্যাদা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)৷


এই ক্যাটাগরির আরো সংবাদ