শিরোনাম
দাঁড়িপাল্লার জোয়ারে নরসিংপুর, চেলা নদীতে ত্রিমাত্রিক সেতুর ঘোষণা-সালাম মাদানীর শুরু হলো রক্তঝরা ভাষার মাস ফেব্রুয়ারি দহগ্রাম মুন্সিপাড়া একরামিয়া আনছারিয়া নূরানী একাডেমি হেফজ মাদ্রাসায় ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হ্যাঁ ভোটে বাংলাদেশ পুনর্গঠনের আহ্বান-কামারগাঁওয়ে সালাম মাদানী ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

বাগমারায় ডিবির অভিযানে ১৫ কেজি গাজা উদ্ধার 

রিপোটারের নাম / ২৯৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

 

মো: গোলাম কিবরিয়া ,রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় ডিবির অভিযানে ১৫ কেজি গাঁজা সহ গ্রেপ্তার একজন ।

গত ১৮ মে রাজশাহী জেলার বাগমারা থানাধীন নামকান গ্রাম হতে রাত ১১:৪০ টায় একজন মাদক ব্যাবসায়ীকে ১৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহীর ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ আনোয়ার হোসেন মন্ডল (২৫)। সে রাজশাহী জেলার বাগমারা থানাধীন নামকান গ্রামের মোঃ আইনুল মন্ডলের পুত্র।

 

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ মাহবুব আলম ও ফোর্স-সহ গত ১৮ মে ২০২৫ খ্রি. রাত ১১.৩০ টায় বাগমারা থানাধীন ঝিকড়া বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বাগমারা থানাধীন নামকান গ্রামস্থ ধৃত অভিযুক্ত মোঃ আনোয়ার হোসেন মন্ডল-এর বসতবাড়ির মেইন গেটের সম্মুখে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ মাহবুব আলম ও ফোর্স-সহ গত ১৮ মে ২০২৫ খ্রি. রাত ১১:৪০ টায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে রাত ১১:৫৫ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ আনোয়ার হোসেন মন্ডলকে তল্লাশিকালে তার ডান হাতে থাকা একটি চটের বস্তার মধ্য হতে ১৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ তাকে গ্রেফতার করে।

 

প্রসঙ্গত উল্লেখ্য, গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ আনোয়ার হোসেন মন্ডলের বিরুদ্ধে বাগমারা থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

 

গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ আনোয়ার হোসেন মন্ডলের বিরুদ্ধে গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ