শিরোনাম
ছাতকে নোয়ারাই ইসলামপুর যুব সমাজকল্যাণ সংস্থা’র নতুন কমিটি গঠন  দাঁড়িপাল্লার জোয়ারে নরসিংপুর, চেলা নদীতে ত্রিমাত্রিক সেতুর ঘোষণা-সালাম মাদানীর শুরু হলো রক্তঝরা ভাষার মাস ফেব্রুয়ারি দহগ্রাম মুন্সিপাড়া একরামিয়া আনছারিয়া নূরানী একাডেমি হেফজ মাদ্রাসায় ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হ্যাঁ ভোটে বাংলাদেশ পুনর্গঠনের আহ্বান-কামারগাঁওয়ে সালাম মাদানী ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক।
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ ক্যাম্প ও মেডিকেল ক্যাম্প আয়োজন। 

রিপোটারের নাম / ৪৬৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

 

চট্টগ্রাম প্রতিনিধি : আজ ২২ মে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগ উত্তর পাহাড়তলী শাপলা আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি প্রাঙ্গনে সাধারণ জনগণকে নিয়ে বিনামূল্যে হেল্থ ক্যাম্প ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

উক্ত হেল্থ ক্যাম্পে ব্লাডগ্রুপ নির্ণয় করা হয়েছে ৮৫ জনের ব্লাড প্রেসার নির্ণয় করা হয়েছে ৫২ জনের নাক কান ছিদ্র করা হয়েছে তার ৩৫ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে ৪০ জনের পুরুষ এমবিবিএস ডাক্তার থেকে সেবা নিয়েছেন ৪৬ জন এবং মহিলা এমবিবিএস ডাক্তার থেকে সেবা নিয়েছেন ৫২ জন। উক্ত ক্যাম্পে সর্ব মোট ৩১০ জন নারীপুরুষদের সেবা দিতে সক্ষম হয় সংগঠনটি।আজকের ক্যাম্প থেকে সেবা নেওয়া রোগীদের জন্য গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারে ৩৫% ছাড়ে পরীক্ষা করার সুযোগ পাবেন।ক্যাম্পটি সকাল ১০:০০ টা থেকে শুরু করে দুপুর ১:৩০ পর্যন্ত চলমান থাকে।

ক্যাম্প থেকে সেবা পেয়ে সাধারণ জনগণের মাঝে সন্তুষ্টি দেখা দেয় এবং এই রকম প্রতি মাসে অন্তত পক্ষে একবার আয়োজন করে তাদের সেবা দেওয়ার জন্য প্রস্তাব রাখেন।

উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মো: রেজাউল মোস্তফা, সহ – সভাপতি -১ মোস্তফা মোরশেদ শ্রেয়াস,সহ- সভাপতি -২ রিদুয়ান রনি, সাংগঠনিক আরফান হামিম সিয়াম, অফিস ডিপার্টমেন্ট বিভাগীয় প্রধান ইয়াসিন আরাফাত, অফিস ডিপার্টমেন্ট সহকারী-১ ফারিয়া সিদ্দিকা জেবা, অফিস ডিপার্টমেন্ট সহকারী -২ সানজিদা আক্তার,ব্লাড ডিপার্টমেন্ট সহকারী -২ রোবেয়া সিদ্দিকা,আইসিটি মিডিয়া বিভাগীয় প্রধান নাদিম শেখ,তানভীর সারিয়ার ইমন, ইমতিয়াজ রাফি, মুনতাসীর মাহমুদ, মো: সাকিব,সায়িফ খান,আফসানা রহমান মীম, রাকিব আল ইসলাম,আরমান কাদের,ফারহানা আক্তার নওরীন,সৌভিক,তাবাসসুম ইসমাত তারিন। ২০ জন সদস্যদের উপস্তিতির মধ্যে দিয়ে আজকের এই প্রজেক্ট সুন্দর ভাবে সম্পূর্ণ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ