শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

ছাত্রীদের যৌন হয়রানি, প্রশ্ন ফাঁসের অভিযোগে শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ

রিপোটারের নাম / ২৯১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

 

জহর হাসান সাগর , সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে। গত সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টায় বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্টিত হয়। এসময় মানববন্ধনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীররা অংশগ্রহন করেন। অভিযুক্ত শিক্ষক শফিকুর রহমানের দ্রুত অপসারণ ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। এসময় অভিভাবক সচেতন নাগরিক সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তির বর্গ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

 

মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে নানাবিধ অভিযোগের বর্ণনা দেন শিক্ষার্থীরা। বিক্ষুদ্ধ ছাত্ররা মানববন্ধনে বলেন, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে ছাত্রীদের যৌণ হয়রানি করে আসছে। তিনি বিভিন্ন সময় ছাত্রীদের নিয়ে পার্কে ঘুরে বেড়ানো, ক্লাসে যৌন ইঙ্গিতপূর্ণ আচরণ, এবং পবিত্র রমজান মাসে এক বিশেষ ছাত্রীর জন্মদিনে শ্রেণিকক্ষে উৎসব আয়োজনের মতো ন্যাক্কারজনক কাজ করেছেন।

 

বক্তারা আরও বলেন, “এই চরিত্রহীন ও লম্পট শিক্ষক একজন শিক্ষার্থীর আদর্শ হতে পারেন না। তাকে দ্রুত অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।” এছাড়া তার বিরুদ্ধে পরীক্ষার প্রশ্ন ফাঁস, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ অন্য প্রতিষ্ঠানে ট্রান্সফার হওয়ার বিষয়ে জানান।

 

এ সময় মানববন্ধনে ‘শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতার অবক্ষয় চলবে না’, ‘শফিকুর রহমানের অপসারণ চাই’, ‘ছাত্রীদের নিরাপত্তা চাই’—এমন নানা স্লোগানে প্রকম্পিত হয় বিদ্যালয় এলাকা। বিক্ষুদ্ধ ছাত্র-জনতা অভিযুক্ত শিক্ষককে প্রতিষ্টান থেকে বিতিড়িত করার চেষ্টা করলেও অন্য শিক্ষকদের হস্তক্ষেপে ব্যর্থ হয়।

 

এ বিষয়ে বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আজহারুজ্জামান মুকুল জানান, বিষয়টি নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথাবার্তা বলা হবে। শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে অভিযোগগুলোর সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ