শিরোনাম
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোরশাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাইলেন ওসি জিয়াউর রহমান। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে ইউএনও মাহমুদুল হাসান, রোগীদের সেবার মান ও হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণ । বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার কি ইংল্যান্ডে ফিরবেন হ্যারি কেইন নতুন রাষ্ট্রপতি আগামীকাল বঙ্গভবনে শপথ নেবেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী পাটগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হবে পাটগ্রামে শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নৈশ প্রহরী রাতেই গ্রেফতার পাটগ্রামে নানা সম্পর্কের প্রতিবেশী বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

বিজিএমইএ’র নির্বাচনে জয়লাভ করেছে ‘ফোরাম’ জোট। 

রিপোটারের নাম / ৪১৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : বিজিএমইএ’র ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে ‘ফোরাম’ জোট। ঢাকায় ২৬টি পরিচালক পদের মধ্যে ফোরাম জোট পেয়েছে ২৫টি এবং চট্টগ্রামে ৯টি পরিচালক পদের মধ্যে পাঁচটি পদে জয়লাভ করেছেন এই জোটের প্রার্থীরা। নির্বাচিত পরিচালকরা আগামী ২ জুন ভোট দিয়ে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন।

 

শনিবার ঢাকা ও চট্টগ্রামের হোটেল রেডিসন ব্ল–-তে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট টানা বিকাল ৫টা পর্যন্ত চলে। নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে মোট এক হাজার ৮৬৪ জন ভোটারের মধ্যে এক হাজার ৬৩১ ভোটার ভোট দেন। এর মধ্যে ঢাকায় এক হাজার ৩৭৭ ও চট্টগ্রামে ২৫৪টি ভোট কাস্ট হয়েছে, যা মোট ভোটারের প্রায় ৮৭ শতাংশ।

 

বিজিএমইএ’র এবারের নির্বাচনে ভোটযুদ্ধে অংশ নেন মোট ৭৬ জন প্রার্থী। ফোরাম জোট ও সম্মিলিত পরিষদ ৩৫টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী দেয়। বাকি ৬ জন ঐক্য পরিষদের ব্যানারে স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

প্রাপ্ত তথ্য মতে, চট্টগ্রাম অঞ্চলের ২৫৪টি ভোটের মধ্যে বাতিল হয় ৬টি। মোট ৯টি পরিচালক পদের বিপরীতে ফোরাম জোট ৫টি পদে জয়ী হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ