শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

৪ দিনের সফরে আগামীকাল যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

রিপোটারের নাম / ৩১৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : লন্ডনের উদ্দেশে আগামীকাল সোমবার ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে এই সফরে। তবে বিশেষজ্ঞদের মতে, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এ ধরনের সফর ফলপ্রসূ হবে না।

 

১০ থেকে ১৩ জুন ৪ দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টার এটিই প্রথম ইউরোপ সফর। সরকারি এই সফরে ১১ জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন অধ্যাপক ইউনূস। পরদিন ১২ জুন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিকে প্রধান উপদেষ্টা সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

তবে সাবেক কূটনীতিক রাশেদ চৌধুরী বলছেন, ‘নির্বাচিত সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত এটাকে ব্রিটিশ সরকার হয়তো গুরুত্ব দেবে না। কারণ এরই মধ্যে এরা দেখতে পাচ্ছে যে, উনি বিতর্কিত হয়ে গেছেন। উনি যদি সংস্কারের প্রক্রিয়া এত লম্বা না করে শুধু নির্বাচনের ওপর বেশি ফোকাস করতেন, তাহলে তিনি কিন্তু প্রতিটি দেশে সফর করতে পারতেন।’

 

তিনি আরও বলেন, যুক্তরাজ্য সব সময়ই গণতন্ত্রে বিশ্বাসী। তারা অবশ্যই চাইবে বাংলাদেশেও গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। রাশেদ চৌধুরী বলছেন, ‘যুক্তরাজ্য সরকার বিশ্বাস করে যে, নির্বাচিত সরকার ছাড়া কোনো সমাধান হতে পারে না। এটা খুব একটা টেমপোরারি। আমি খুব একটা আশাবাদী নয় যে, তারা নিশ্চয়তা দিতে পারবে। তারা বরং চায় নির্বাচিত সরকার, যেখানে পার্লামেন্ট হবে, যেখানে ডিবেট হবে।’

 

১২ জুন সেন্ট জেমস প্রাসাদে রাজার হাত থেকে কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিষয়টি গৌরবের বলে মন্তব্য করেন সাবেক এই কূটনীতিক।


এই ক্যাটাগরির আরো সংবাদ