শিরোনাম
দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।  বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত।  তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী 
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

অসুস্থ অবস্থায় ময়মনসিংহের মাজার থেকে উদ্ধার করা হয়েছে অভিনেতা সমু চৌধুরীকে।

রিপোটারের নাম / ৭১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : গুণী অভিনেতা সমু চৌধুরী। নাটক, মঞ্চ, চলচ্চিত্রসহ নানা মাধ্যমে অভিনয় করেছেন। পেয়েছেন সম্যক পরিচিতি। বর্তমানে তার অবস্থা ভালো নয়। মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। অসুস্থ অবস্থায় তাকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখী শাহ্ মিসকিন মাজার থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে পার্শ্ববর্তী একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

 

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে। প্রকাশিত ছবি পোস্ট করে বলা হয়, মানসিক মানসিক ভারসাম্য হারিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ের শাহ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব গাছের নিচে শুয়ে আছেন অভিনেতা সমু চৌধুরী। গামছা পরনে ছিল তার। মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। উনার আত্মীয়স্বজন বা কাছের প্রিয়জনদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা চলচ্চিত্রের এই ব্যক্তিটিকে সাহায্য করুন। যেন উনি, উনার প্রিয়জনদের কাছে সুস্থ ভাবে ফিরে যেতে পারেন।

 

আরও পড়ুন: গণ-অভ্যুত্থানে হামলায় জড়িত জাবির ১১০ ছাত্রলীগ নেতাকর্মীকে শোকজ, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

 

 

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘একটি মাধ্যমে আমরা সমু চৌধুরীর বিষয়টি জানতে পারি। তাৎক্ষণিক পরিচিতদের সঙ্গে আলাপ করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমার থানায় যোগাযোগ করি। সমু’দাকে আমরা পার্শ্ববর্তী সেইফ জায়গায় নিয়ে এসেছি। ওনার মানসিক ও শারীরিক কন্ডিশনের উপর ভিত্তি করে যতদ্রুত সম্ভব আমরা ঢাকায় নিয়ে আসবো।’

 

সমু চৌধুরীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা থানার ওসি ফেরদৌস আলম। তিনি বলেন, ‘অভিনেতা সমু চৌধুরীকে আনতে আমাদের টিম সেখানে পৌঁছেছে। তিনি কিছুটা অসুস্থ। থানায় আনার পর বাকিটা বলতে পারব।’

 

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সমু চৌধুরী। ১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক। এরপর ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘যাবি কই’, ‘সুন্দরী বধূ’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;