শিরোনাম
যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ঐতিহাসিক গণভোটে বড় জয় পেয়েছে সংস্কারপন্থী ‘হ্যাঁ’ পক্ষ ।
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

ছাতকে উপজেলা নির্বাহী অফিসার’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রিপোটারের নাম / ৬০২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

 

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক তরিকুল ইসলামের আমন্ত্রণে ৩০ জুন রোববার দুপুরে পৌর কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সাম্প্রতিককালে ছাতকে হলুদ সাংবাদিকদের অপতৎপরতা বৃদ্ধি পাওয়ায় গভীর ক্ষোভ ও উদ্ধেগ প্রকাশ করা হয়। বক্তারা অভিমত প্রকাশ করে বলেন, কতিপয় সাংবাদিক নামধারী ব্যাক্তি চাঁদাবাজি, চাপাবাজী, স্মাগলিং, বাটপারি, দালালীসহ ইত্যাদি অপকর্মে লিপ্ত হয়ে পড়েছে। এমনকি বিভিন্ন অফিসের কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তি বিশেষকে ব্যাল্কমেইল করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। চালাচ্ছে প্রশাসনকে ব্যবহারের অপচেষ্ঠা।পরিবেশ করে তুলেছে কলুষিত। যা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সুস্হ সাংবাদিকতার অন্তরায়। হলুদ সাংবাদিকদের এসব অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে সোচ্চার ও তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে বক্তারা ঐক্যমত পোষণ করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম সহমত পোষণ করে বলেন, ঐতিহ্যবাহী ছাতকের সুস্থ সাংবাদিকতার বিকাশে সবাইকে ঐক্যবদ্বভাবে প্রচেষ্ঠা চালাতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনু্ষ্ঠিত গুরুত্বপূর্ণ এ মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, সহ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আজির, ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির, নির্বাহী সদস্য রাজ উদ্দিন, হামিদুর রহমান বাবলু, সদস্য তমাল পোদ্দার, জাহাঙ্গীর আলম চৌধুরী, আমীর আলী, সেলিম মাহবুব, সুজন তালুকদার, সাংবাদিক জামিল, , অনলাইন প্রেসক্লাবের মোশারফ হোসেন, নাজমুল হাসান জুয়েল, সমন্বয়ক জুবায়ের মাহবুবসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ