শিরোনাম
পোরশা থানা এলাকায় মাইক্রোবাসে সংঘটিত ডাকাতির ঘটনায় এক ডাকাত  গ্রেফতার  পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট ও গাজাসহ মাদক ব্যবসায়ী আটক দীর্ঘদিনের নীতিগত ব্যর্থতা ও দুর্নীতিকে  উত্তরণ ঘটিয়ে উৎপাদনমুখী ও জনবান্ধব অর্থনীতি গড়ে তোলা সম্ভব: সাঈদ আল নোমান আরও একটা সাফ জয়ের দারপ্রান্তে বাংলাদেশ নারী ফুটবল দল। পেশাদারিত্বের সঙ্গে ধৈর্য্য ধরে আন্দোলন দমনে কাজ করেছে  ডিএমপি।  রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি : ডা. শফিকুর রহমান মিয়ানমার সীমান্তে ছোড়া গুলিতে আহত টেকনাফের সেই শিশুটির মৃত্যু হয়েছে। বিএনপি একক শক্তিতেই সরকার গঠনের মতো অবস্থানে রয়েছে : তারেক রহমান দেশের বাজারে আবারো সোনার দাম বাড়ানো হয়েছে ছাতকে নোয়ারাই ইসলামপুর যুব সমাজকল্যাণ সংস্থা’র নতুন কমিটি গঠন 
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

চট্টগ্রামে টানা বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কা: ৭নং ওয়ার্ডের আরবান কমিউনিটি ভলেন্টিয়ারের সচেতনতামূলক মাইকিং।

রিপোটারের নাম / ৫৫১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

 

মো: রেজাউল মোস্তফা, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে ভারী বর্ষণে পাহাড়ধসের শঙ্কা: ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ৭নং ওয়ার্ডের আরবান কমিউনিটি ভলেন্টিয়ার ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর জেলা প্রশাসকগণ এর সমন্বয়ে সচেতনতামূলক মাইকিং করা হয়।

 

কয়েকদিন যাবত অতি ভারী বর্ষন চলমান থাকার কারণে পাহাড় ধ্বস হওয়ার সম্ভাবনা প্রতিরোধে মিয়ার পাহাড় ও ট্যাংকির পাহাড়ে ৭নং ওয়ার্ডে ইপসার নির্দেশনায় ডিসি অফিস , ওয়ার্ড সচিবও সমন্বয় করে কাজ করছে ৭নং ওয়ার্ডের আরবান কমিউনিটি ভলেন্টিয়ার ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর জেলা প্রশাসকগণ এর সমন্বয়ে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

 

পাহাড় এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী সাধারণ মানুষকে পাহাড়ধসের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবহিত করা হয়। জীবনের নিরাপত্তার স্বার্থে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য এবং আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয় এবং প্রয়োজনে সহযোগিতাও প্রদান করা হয় স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে।

 

এ সময় উপস্থিত ছিলেন ভূমি সহকারী কর্মকর্তা ষোলশহর ভূমি অফিসের জনাব নুরুল আহসান, ও ভূমি উপ সহকারী কর্মকর্তা জনাব রাজেশ চৌধুরী। এবং আরবান কমিনিউটি ভলেন্টিয়ার

রাবেয়া আক্তার,জেরিন আক্তার, মমতাজ বেগম, জুলি আক্তার, জাহানারা বেগমসহ আরও অনেকেই।

 

৭নং ওয়ার্ড আরবান কমিনিউটি ভলেন্টিয়ার, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতিমূলক কার্যক্রম হিসেবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ