শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

রিপোটারের নাম / ৭৯২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

 

মো: রেজাউল মোস্তফা ,চট্টগ্রাম প্রতিনিধি : গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্থ গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল।

 

সোমবার (১৪ জুলাই) বিকাল ৩ টায় চট্টগ্রাম ওয়াসা মোড় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি কাজীর দেউড়ি নাসিমা ভবন দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যেম শেষ হয়।

 

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল এর সঞ্চালনায় ও জেলা ছাত্রদলের সভাপতি সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকির সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দীন টিটু, সাংগঠনিক সম্পাদক সুজা-উদ-দৌলা সজীব।

 

সভাপতির বক্তব্যে তকিবুল হাসান চৌধুরী তকি বলেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর নেতাকর্মীরা এখনো পর্যন্ত সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিচ্ছি কিন্তু আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেলে আমরা ছাত্রদল তার সমুচিত জবাব দেবো।

 

সিনিয়র যুগ্ম-সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু বলেন, একটি গুপ্ত সংগঠন মাঠের রাজনীতিতে বিএনপিকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। আমরা ছাত্রদল তাদেরকে ষড়যন্ত্রের পথ পরিহারের আহবান জানাই।

 

সাংগঠনিক সম্পাদক সুজা-উদ-দৌলা সজীব বলেন আমরা সব মেনে নেবো কিন্তু ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জননেতা তারেক রহমানকে নিয়ে যদি নোংরামো করা হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার দাঁতভাঙা জবাব দিবে।

 

সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, নঈম উদ্দিন মিনহাজ, মহিন উদ্দীন, মাহবুবুর রহমান, গাজী আবদুল মুবিন, রেজাউল করিম চৌধুরী রকি, হোসেন মোহাম্মদ মাসুম, আমজাদ হোসেন জিহান, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক নুর উদ্দিন হোসেন, বেলাল উদ্দিন মুন্না, কাউসার উদ্দিন বাবু ও দপ্তর সম্পাদক নাজিম উদ্দীন সহ জেলা ছাত্রদল নেতৃবৃন্দ এবং জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ