শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

মৃত্যুর আগে চট্টগ্রাম ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাস -চলে আসুন ষোলশহর।

রিপোটারের নাম / ৫৬১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

 

 

মো:রেজাউল মোস্তফা, চট্টগ্রাম প্রতিনিধি : “জুলাই শহীদ দিবস” ১৬ জুলাই ২০২৪ শহীদ আবু সাঈদ, ওয়াসিমসহ ছয় তরুণের রক্তে রঞ্জিত হয়েছিল স্বাধীনতার রাজপথ!

 

আজকের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে এক অগ্নিস্ফুলিঙ্গের জন্ম দিয়েছিল—

প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ।

স্বৈরাচার, দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে তীব্র এক প্রতিরোধের সূচনা হয়েছিল এদিনে।

 

১৬ জুলাই ২০২৪—

কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-ছাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী।

তিনটি জেলায় প্রাণ হারান ছয়জন তরুণ। তাদের রক্তে রঞ্জিত হয় এ দেশের রাজপথ। তাদের নাম লেখা হয় শহীদের খাতায়—‌আবু সাঈদ, ওয়াসিম, আর চার সহযোদ্ধা চিরদিনের জন্য অমর হয়ে যান এই মাটিতে।

১৬ জুলাই,বিকেলে চট্টগ্রামে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা।

নিরস্ত্র ছাত্রদের রক্তে ভেসে যায় রাজপথ। সে বিকেলে চট্টগ্রামে তিনজন বীর শিক্ষার্থী শহীদ হন।

তাদের মধ্যে বীর চট্টলার প্রথম শহীদ হয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম।

 

শহীদ হওয়ার মাত্র ১৬ ঘণ্টা আগে ফেসবুকে লিখেছিলেন ওয়াসিম:

“সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে আমার প্রাণের সংগঠন (ছাত্রদল), আমি এই পরিচয়েই শহীদ হবো।”

কথা রেখেছেন ওয়াসিম।

প্রাণ দিয়েও অটুট ছিলেন নিজের আদর্শে, নিজের চেতনায়।মৃত্যুর আগেও চট্টগ্রাম ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাস দেখা যায় -চলে আসুন ষোলশহর।


এই ক্যাটাগরির আরো সংবাদ