শিরোনাম
পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার উদ্দেশ্যে এনসিপি নেতাদের ওপর হামলা চালিয়েছে : বিএনপি 

রিপোটারের নাম / ৯৫৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

 

 

এইচটি বাংলা ডেস্ক : গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার উদ্দেশ্যে শেখ হাসিনার সমর্থকরা পরিকল্পিতভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

 

বুধবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় এই অভিযোগ তোলেন নেতারা। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ তথ্য বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়।

 

বৈঠকে বিএনপি নেতারা গোপালগঞ্জে সংঘটিত হামলা ও সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা উল্লেখ করে কঠোর সমালোচনা করেছেন। তারা বলেন, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই সতর্কতার সঙ্গে তাদের কর্মসূচি নির্ধারণ করতে হবে, না হলে গণতন্ত্রবিরোধী শক্তির সুযোগ তৈরি হবে।

 

বিএনপি আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মাধ্যমে গণতন্ত্র ও ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করার পরিকল্পনা চলছে। মাদক, হত্যা, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা দ্রুত স্বাভাবিক করার জন্য বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

 

সভায় আরও বলা হয়, সম্প্রতি পুরান ঢাকায় ব্যবসায়ী লাল চাঁদের নৃশংস হত্যাকাণ্ডে বিএনপিকে দোষারোপ করে কয়েকটি রাজনৈতিক দলের শিষ্টাচারবিরোধী বক্তব্য এবং অবমাননাকর স্লোগান জাতিকে স্তম্ভিত করেছে। বিশেষ করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে যে অশ্লীল বক্তব্য ও স্লোগান দেওয়া হয়েছে তা গোটা জাতিকে বিক্ষুব্ধ করেছে। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়।

 

বিএনপি জানায়, এ ধরনের অরাজনৈতিক কর্মকাণ্ড রাজনৈতিক পরিবেশ নষ্ট করবে এবং জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করবে। সব রাজনৈতিক দলকে পারস্পরিক মর্যাদা ও সৌহার্দ্য বজায় রেখে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

 

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

 

এদিকে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলাকে বিএনপি নিন্দনীয় বলে মন্তব্য করেছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;