শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে মানুষের জনস্রোত।

রিপোটারের নাম / ৫৭২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়েছে।

 

শনিবার দুপুর ২টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রোগ্রামের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

 

এর আগে, সকাল ভোর রাত থেকেই রাজধানীতে ঢল নামে জামায়াত নেতাকর্মীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেট্রোরেল স্টেশন, বাংলা একাডেমি এলাকা ও জাতীয় জাদুঘর সংলগ্ন সড়কজুড়ে দেখা গেছে জনস্রোত। চারদিকে মানুষের ভিড় আর স্লোগানে মুখরিত পুরো এলাকা।

 

 

সমাবেশ ঘিরে টুপি, জাতীয় পতাকা, জামায়াতের ব্যাজ ও টি-শার্ট বিক্রি হচ্ছে চোখে পড়ার মতো। গরমের কারণে আইসক্রিম, শরবত, পানি ও শসার দোকানে ভিড় বেশি দেখা গেছে।

 

 

সকাল ৯টা ৪০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব, যেখানে সাংস্কৃতিক পরিবেশনা চলছে। এই পর্বটি পরিচালনা করছেন শিল্পী সাইফুল্লাহ মানসুর।

 

দুপুর ২টায় শুরু হয় মূল সমাবেশ। সেখানে সভাপতিত্ব করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ থেকে পিআর ভিত্তিক নির্বাচন, সমান সুযোগের পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড), রাজনৈতিক সংস্কার ও বিচার প্রক্রিয়ার দাবিসহ নানা বিষয় সামনে আনা হতে পারে বলে জানা গেছে।

 

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সক্রিয় প্রায় সব রাজনৈতিক দলকেই এ সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। সমাবেশস্থলে ওজু, টয়লেট ও নামাজের ব্যবস্থা ছাড়াও রয়েছে মেডিকেল বুথ, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার উদ্যোগ। জামায়াত নিজস্ব ব্যবস্থাপনায় আয়োজনকে সুশৃঙ্খল রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ