শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু।

রিপোটারের নাম / ৭৭০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

 

মো: রেজাউল মোস্তফা, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীতে নির্মাণাধীন ৯ তলা ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে নগরীর কোতোয়ালী থানার কাছে বাণ্ডেল সেবা কলোনির প্রবেশমুখে এ ঘটনা ঘটেছে।

 

নিহতরা হলেন— ফখরুল ইসলাম (২৬), মো. রাশেদ (২৪) ও মোহাম্মদ হাসান (১৮)।

 

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম জানান, ১১ তলাবিশিষ্ট রঙ্গম কনভেনশন হলের নবম তলায় তিন শ্রমিক কাজ করছিলেন। সেখান থেকে তারা নিচে পড়ে যান। আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

 

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আহত রাশেদ মারা যান।

 

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া আরেক শ্রমিক মো. রাসেল জানান, তিনি ভবনের নিচে ছিলেন। তিন শ্রমিক নবম তলার দেওয়ালে প্লাস্টারের কাজ করছিলেন। সেখান থেকে আকস্মিকভাবে তারা নিচে পড়ে যান।

 

ঘটনাটি কীভাবে ঘটেছে, সেটা তদন্ত করে দেখা হচ্ছে বলে ওসি আবদুল করিম জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ