শিরোনাম
উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ঐতিহাসিক গণভোটে বড় জয় পেয়েছে সংস্কারপন্থী ‘হ্যাঁ’ পক্ষ । সাতক্ষীরা জেলার নির্বাচনি লড়াইয়ে বড় জয় পেয়েছে জামায়াতে ইসলামী।
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

প্রথিতযশা সাংবাদিক প্রণব সরকার সার্ক জার্নালিস্ট ফোরামের ত্রিপুরা রাজ্যের আহবায়ক মনোনীত।

রিপোটারের নাম / ৮১৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি , আগরতলা ত্রিপুরা :- ত্রিপুরায় সার্ক জার্নালিস্ট ফোরামের নতুন অধ্যায় গঠিত, আহ্বায়ক হলেন প্রণব সরকার।ত্রিপুরায় প্রথমবারের মতো গঠিত হলো আন্তর্জাতিক সাংবাদিকদের সংগঠন সার্ক জার্নালিস্ট ফোরামের ত্রিপুরা চ্যাপ্টার। এই অধ্যায়ের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক ও আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার।

ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট রাজু লামা আজ নেপাল থেকে আনুষ্ঠানিকভাবে ত্রিপুরা চ্যাপ্টার গঠনের ঘোষণা দেন।

এর মাধ্যমে ত্রিপুরায় আন্তর্জাতিক সাংবাদিকদের একটি মঞ্চ গঠনের নতুন অধ্যায় সূচিত হলো। সার্কভুক্ত দেশগুলোর সাংবাদিকদের নিয়ে গঠিত এই সংগঠন দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে পেশাগত যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্রিপুরা চ্যাপ্টারের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে আহ্বায়ক প্রণব সরকারকে।

উল্লেখযোগ্যভাবে, শ্রী প্রণব সরকার বর্তমানে জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সম্পাদক পদেও দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি দেশের জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদেও মনোনীত হয়েছেন। এই উদ্যোগ ত্রিপুরার সাংবাদিক সমাজে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই আশা করা হচ্ছে।

 

সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো:আব্দুর রহমান বাংলাদেশ থেকে এক বার্তায় অভিনন্দন জানিয়েছেন এক বার্তায় বলেছেন, “ত্রিপুরা রাজ্যের প্রথিতযশা সাংবাদিক প্রণব সরকার সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন সার্ক জার্নালিস্ট ফোরামের ত্রিপুরা রাজ্যের দায়িত্ব নেওয়ায় সার্ক জার্নালিস্ট ফোরাম আরো শক্তিশালী অবস্থানে পৌঁছে যাবে”

সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্ডিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট ড.অনিরুদ্ধ সুধাংশু এবং বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট নাছির আল মামুন এক বার্তায় সাংবাদিক প্রণব সরকার কে অভিনন্দন জানিয়েছেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ