শিরোনাম
চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক। 
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

বাংলাদেশ ও চীনের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা আরও জোরদার করা হচ্ছে।

রিপোটারের নাম / ৪৯৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

 

এইচটি  বাংলা  ডেস্ক  : চলতি বছরের শুরুর দিকে বেইজিংয়ে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস-এর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে গৃহীত ঐকমত্য বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ ও চীনের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা আরও জোরদার করা হচ্ছে।

 

এ লক্ষ্যে ২৭ জুলাই থেকে ১ আগস্ট ২০২৫ পর্যন্ত চীনের উচ্চপর্যায়ের এক কারিগরি প্রতিনিধি দল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সফর করেছে। এটি দুই দেশের দীর্ঘমেয়াদি পানিসম্পদ সহযোগিতার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

 

চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চাংজিয়াং ওয়াটার রিসোর্সেস কমিশনের (CWRC) প্রধান পরিকল্পনাবিদ মি. শু ঝাওমিং। প্রতিনিধিদলে আরও ছিলেন CWRC, CISPDR কর্পোরেশন এবং চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা ও বিনিময় কেন্দ্র-এর সিনিয়র প্রকৌশলী ও বিশেষজ্ঞবৃন্দ।

 

বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (BWDB) মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ। এছাড়া পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (WARPO), নদী গবেষণা ইনস্টিটিউট (RRI) এবং অন্যান্য কারিগরি সংস্থার শীর্ষ কর্মকর্তারা আলোচনায় অংশ নেন |

 

সফরের পাঁচ দিনে চীনা প্রতিনিধি দল বাংলাদেশের জলাবদ্ধতা, নদীদূষণ, লবণাক্ততা ও ভাঙনের মতো প্রধান পানি সম্পদ সমস্যাবলির ওপর সরেজমিন পর্যবেক্ষণ করেন। তারা ঢাকা’ র বুড়িগঙ্গা নদী, যশোরের ভবদহ এলাকা, এবং খুলনার দাকোপ অঞ্চলের পোল্ডার ৩১ এলাকা পরিদর্শন করেন।

 

শুক্রবার (৩১ জুলাই) পানি ভবনে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক কারিগরি বৈঠকে উভয় পক্ষ টেকসই, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক পানি সম্পদ উন্নয়নে যৌথ পরিকল্পনা ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হল। আলোচনায় বুড়িগঙ্গা নদীর পুনরুদ্ধার নিয়েও উভয় দেশের প্রতিনিধিরা মতবিনিময় করেন।

 

এই সফর দুই দেশের মধ্যকার প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের ভিত্তি আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতের জন্য এক নতুন দ্বার উন্মোচন করল।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ