শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

মেধা-দক্ষতার মিলনমেলায় নর্দার্ন ইউনিভার্সিটিতে টেক্সটাইল ফেস্ট অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৮৪২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

 

রেজাউল মোস্তফা : নর্দার্ন ইউনিভার্সিটিতে “টেক্সটাইল ট্যালেন্ট ফেস্ট-২০২৫” উৎসবমুখর আয়োজন

ঢাকা, ৮ আগস্ট — নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে (NUB) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে “টেক্সটাইল ট্যালেন্ট ফেস্ট-২০২৫”, যা আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেক্সটাইল সোসাইটি। দিনব্যাপী এ উৎসবে প্রতিযোগিতা, উদ্ভাবন ও অনুপ্রেরণার সমন্বয়ে প্রাণবন্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান জি এম ফয়সাল ও বিভাগের শিক্ষকবৃন্দ। আয়োজনে মোট ৩০০ শিক্ষার্থী তাঁদের মেধা ও দক্ষতা প্রদর্শন করেন বিচারকমণ্ডলীর সামনে। প্রাথমিক বাছাই শেষে ১০ জন চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

চূড়ান্ত মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেন আল ইমরান অন্তর, দ্বিতীয় স্থান সৃস্টি তেরেসা গোমেজ এবং তৃতীয় স্থান সাদিয়া সুলতানা বৃষ্টি। বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হলে মিলনায়তন করতালিতে মুখরিত হয়।

 

এছাড়া অনুষ্ঠানে বিদায়ী এক্সিকিউটিভ কমিটির সদস্যদের সম্মাননা সনদ প্রদান এবং নতুন কমিটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

 

বিভাগীয় প্রধান জি এম ফয়সাল বলেন, “শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বাস্তব দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন অত্যন্ত জরুরি। আমরা চাই তারা একাডেমিক জ্ঞানের পাশাপাশি শিল্পক্ষেত্রের প্রতিযোগিতায়ও এগিয়ে থাকুক।”

 

আয়োজকদের মতে, “টেক্সটাইল ট্যালেন্ট ফেস্ট-২০২৫” কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং বাংলাদেশের টেক্সটাইল খাতের সম্ভাবনাময় ভবিষ্যৎ দেখার একটি প্ল্যাটফর্ম।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ