শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

নবজাগরণ এর বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন

রিপোটারের নাম / ৭৩২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

 

রেজাউল মোস্তফা , চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : চট্টগ্রামের বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়ে নবজাগরণ যুব ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সম্পন্ন হয় পরিবেশবান্ধব বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি।এতে শিক্ষার্থীদের মাঝে ২৫০টি ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়।উক্ত কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষা, সবুজায়ন এবং জলবায়ু সচেতনতা সম্পর্কে উৎসাহ সৃষ্টি করা হয়।

নবজাগরণ-এর সভাপতি রকিবুল হাসান রাকিব বলেন, পৃথিবীকে আমাদের রক্ষা করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ঠেকাতে হলে তরুণদের এখনই উদ্যোগ নিতে হবে।নবজাগরণ সবসময়ই বিশ্বাস করে, ছোট ছোট উদ্যোগ থেকেই বড় পরিবর্তনের শুরু হয়। এই আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের হাতে একটি বার্তা তুলে দিয়েছি তোমরাই এই পৃথিবীর রক্ষক, তোমরাই আগামীর পথপ্রদর্শক।

বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধ তৈরি করে, যা দীর্ঘমেয়াদে জাতি গঠনে ভূমিকা রাখবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ