শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে মহান মে দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।  পাটগ্রামে ইহসান ইয়ুথ কর্তৃক কুরআন মাজিদ বিতরন আজ ঐতিহাসিক  মহান ‘মে দিবস’ চলতি বছরই ঢাকায় অনুষ্ঠিত হবে ‘সার্ক জার্নালিস্ট ফোরাম’ শীর্ষ সম্মেলন জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম।
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

৩৩ জন সন্ত্রাসীকে হত্যার দাবি করল পাকিস্তান।

রিপোটারের নাম / ৫৮০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

 

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক : ৩৩ জন সন্ত্রাসীকে হত্যার দাবি করল পাকিস্তান। আফগানিস্তান থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তানে প্রবেশের চেষ্টা করছিল এই ৩৩ জন সন্ত্রাসী। দেখতে পেয়ে পাকিস্তানী নিরাপত্তা বাহিনী তাদের গুলি করে। শুক্রবার পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতি মারফত এই তথ্য জানিয়েছে।

 

বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বালুচিস্থান প্রদেশের ঝোপ জেলায় এক অভিযান পরিচালিত হয়। ‌এমনিতেই বিগত কয়েক বছর ধরে বালোচ বিপ্লবীদের (পাকিস্তানের ভাষায় সন্ত্রাসী) হামলায় অতিষ্ঠ হয়ে উঠেছে পাকিস্তান সরকার। প্রায়শই সেনাবাহিনীর উর্ধ্বতন কর্তা বা সেনা কর্মীদের ওপর হামলার খবর সামনে আসে। সে’জন্যই চালানো হয় বিভিন্ন অভিযান। তেমনি এক অভিযান চালানো হচ্ছিল বৃহস্পতিবার রাতে। পাক বাহিনী জানিয়েছে তাতেই ৩৩ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।

 

এছাড়া ওই এলাকায় এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসী লুকিয়ে রয়েছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা চলছে। সন্ত্রাসী অভিযান সম্পূর্ণ নির্মূল করতে যথাযথ তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। সেনার বিবৃতিতে আরও বলা হয়েছে যে ওই সন্ত্রাসীদের বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যেই গুলি বিনিময় হয়। পরে তল্লাশি অভিযান চালিয়ে অসংখ্য অস্ত্র গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই অভিযানে সেনাবাহিনী সাফল্যের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে বালুচিস্তানের খনিজ সমৃদ্ধ অঞ্চল থেকে অর্থনৈতিক দাবী চাইছে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। তারাই সেনাবাহিনীর উপর হামলা চালাচ্ছে। যদিও পাক সেনাবাহিনী পূর্ণভাবে তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ