শিরোনাম
পরিবেশ রক্ষায় পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের বৃক্ষরোপণ মিরপুর-১১ নম্বরে  দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত পাটগ্রামে চিকিৎসা সেবায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন ফাউন্ডেশন পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ব্যাটিং ধসের দিনে মিরাজের অপরাজিত সেঞ্চুরি মাগুরার বাড়িতে হামলার প্রতিক্রিয়ায় যা বললেন সাকিব। দেশীয় পাঁচ প্রজাতির ছোট মাছে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত । সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী দেশের বাজারে ভরিতে ১০ হাজার টাকা সোনার দাম বাড়ানোর ঘোষণা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের সাথে এইচটি বাংলা অনলাইন পোর্টাল ও আইপি টিভির সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সৌজন্য সাক্ষাৎ।
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

পাটগ্রাম সীমান্তে রাতের আঁধারে ৯ বাংলাদেশীকে পুশইন করলো ভারতীয় সীমান্ত বাহিনী

রিপোটারের নাম / ২৯২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

 

এফ আই রানা ,লালমনিরহাট জেলা প্রতিনিধি :  লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে রাতের আঁধারে ৯ বাংলাদেশীকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে বুড়িমারী ইউনিয়নের সীমান্ত পিলার ৮৩৮ এস সংলগ্ন এলাকায় ভারতের ৯৮ বিএসবাড়ি ক্যাম্পের সদস্যরা ১.৫ কিলোমিটার ভেতরে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করিয়ে দেয় এসব লোকজনকে। পরে মাছিরবাড়ি নামক স্থান থেকে বিজিবির টহল দল তাদের আটক করে।

 

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—৪ জন পুরুষ, ৩ জন নারী ও ২ শিশু। তারা হলেন: মোশাররফ হোসেন (৫০), রাব্বি হোসেন (২৬), নাহিদ হাসান (২৪), সজীব আলী (১৬), পারভিন আক্তার (৪০), কোহিনূর নেছা (৭০), বর্ষা আক্তার (২২), রেহান হোসেন (১৮ মাস) ও জয়া খাতুন (৩)।

 

এরা সবাই নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা কুন্দসী গ্রামের বাসিন্দা। প্রায় ১০ বছর আগে তারা অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং গুজরাট প্রদেশের শচীন এলাকায় হকারি ব্যবসায় জড়িয়ে পড়েন বলে জানা গেছে।

 

বর্তমানে আটক ব্যক্তিরা ৬১ বিজিবির হেফাজতে রয়েছেন এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ