শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন

মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি।

রিপোটারের নাম / ৪৪২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

 

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : “একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে সবুজ দেশে সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে– এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কমসূচির আয়োজন করা হয়।

 

কর্মসূচিতে শুধু বৃক্ষরোপণই নয়, বরং জনগণকে গাছ লাগানোর নিয়ম, পরিচর্যার কৌশল ও পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। এবং সবাইকে অন্তত পক্ষে একটি করে হলেও গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয়।

 

উক্ত অনুষ্ঠানে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডা: মেসবাহউদ্দিন তুহিন বলেন”জীবন বাঁচানোর মতোই প্রকৃতি বাঁচানো আমাদের দায়িত্ব। একটি গাছ শুধু ছায়া দেয় না, এটি ভবিষ্যতের জন্য আশার প্রতীক। বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের মানবিকতারই অংশ।

 

মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক”রক্তদান যেমন জীবন রক্ষা করে, তেমনি বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন সঞ্চয় করে। আমরা সবাই মিলে মানবতা ও প্রকৃতির জন্য কাজ করে যাব।”

 

উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডা: মেসবাহউদ্দিন তুহিন আরও উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি রেজাউল মোস্তফা, সহ-সভাপতি মোস্তফা মোরশেদ শ্রেয়াস,আইসিটি মিডিয়া প্রধান নাদিম শেখ, সাংগঠনিক সদস্য রাকিব আল হাসান,ইসরাত জাহান নাঈমা,ফারহানা আক্তার নওরিন,তাবাসসুম ইসমাত তারিন,স্নেহা গুহ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ