শিরোনাম
চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

চন্দনাইশ পৌরসভায় পবিত্র খতমে কুরআন, খতমে খাজেগান ও খতমে গাউসিয়া শরীফ সম্পন্ন

রিপোটারের নাম / ৭৪৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশ পৌরসভায় মরহুম রব্বত আলী ও হাজী রাবেয়া বেগম শিক্ষা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় অত্র ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবদুল মন্নানের সার্বিক সহযোগিতায় ও সচিব মুহাম্মদ মিজানুর রহমানের পরিচালনায় ৮ম তম পবিত্র খতমে কুরআন, খতমে খাজেগান ও খতমে গাউসিয়া শরীফ অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর (রবিবার) বাদে আছর হতে পৌরসভার ৮নং ওয়ার্ডের নয়া পাড়াস্থ আলহাজ্ব মুহাম্মদ আবদুল মন্নানের নিজ বাসভবনে এ পবিত্র খতমে কুরআন,খতমে খাজেগান ও খতমে গাউসিয়া শরীফের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জামিরজুরি রজবিয়া আজিজিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসাইন আল কাদেরী, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, আল্লামা আবুল কাশেম আনসারী, মাওলানা আবদুল খালেক, মাওলানা তালেব, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা আবু ইউসুফ নুর, মাওলানা আক্কাস উদ্দিন, মাওলানা জামাল উদ্দিন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল্লামা মুফতি আহমদ হোসাইন আল কাদেরী।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;