শিরোনাম
নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ। পোরশায় উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ পালিত হয়েছে। চন্দনাইশে মানবতার ফেরিওয়ালা সংগঠন কেন্দ্রীয় কমিটির প্রধান কার্যালয় উদ্বোধন চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়; বরং এই কৃতিত্ব দেশের জনগণের : তথ্য ও সম্প্রচারমন্ত্রী পোরশার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান কে সংবর্ধনা।  পাটগ্রামে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

মহেশপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। 

রিপোটারের নাম / ৩৩৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

 

এস আর সোহেল, ঝিনাইদহ প্রতিনিধি:- ঝিনাইদহের মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা চত্বরে এই দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মোহাম্মদ মেহেদী হাসান রনি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, কেদ্রীয় জাসাসের সভাপতি কণ্ঠ শিল্পী মনির খাঁন, ঝিনাইদহ জেলা বিএনপির তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক ও মহেশপুর উপজেলা বিএনপির সহ সভাপতি ডক্টর মোঃ নান্নু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া নাটিমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমিনুর রহমান সহ সকল ইউনিয়ন বিএনপির সভাপতি/সম্পাদক, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “৭ই নভেম্বর কেবল একটি তারিখ নয় এটি বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক। ১৯৭৫ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী জনতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে নেমে এসেছিল। তাঁরা শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্যের আহ্বান জানান। দিবসটি উপলক্ষে মহেশপুর উপজেলার বিভিন্ন চত্বরে ব্যানার ফেস্টুন, স্লোগান আর নেতাকর্মীদের ঢলে উৎসবমুখর হয়ে ওঠে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ