শিরোনাম
পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল।  পাটগ্রামে শিক্ষকের দাবীতে দ্বিতীয় দিনের মত চলছে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন আন্দোলন। পোরশায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম।  শিক্ষক সংকটের কারণে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।  লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

চন্দনাইশ দোহাজারী পৌরসভা নির্বাচন- হাইকোর্টের নির্দেশে প্রার্থীতা ফিরে পেল নোমান বেগ

রিপোটারের নাম / ৬৫০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

মুহাম্মদ আরফাত হোসেন: আগামী ১৭ জুলাই চন্দনাইশ নব-গঠিত দোহাজারী পৌরসভার নির্বাচন। স্বতন্ত্র মেয়র প্রার্থী নোমান বেগ হাইকোর্টে রিভিউ পিটিশনের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেয়েছেন। ৬ জুলাই হাইকোর্ট বিভাগে দায়ের করা রিভিউ পিটিশন শুনানী শেষে প্রার্থীতা ফিরে পেয়েছে বলে জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী বিলুপ্ত দোহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, যুবলীগ নেতা নোমান বেগ। গত ১৯ জুন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচনে মনোনয়ন বাছাইকালে স্বতন্ত্র মেয়র প্রার্থী নোমান বেগের হলফ নামায় তথ্য গোপন করার কারণে মনোনয়ন ফরম বাতিল করা হয়। তার সাথে আরো ২১ জন কাউন্সিলরের মনোনয়ন ফরম বাতিল করা হয়েছিল তথ্য গোপন, ঋণ খেলাপী, টিকাদারী

লাইসেন্স হস্তান্তর না করাসহ বিভিন্ন ত্রুটি বিচ্যুতির কারণে। নির্দিষ্ট সময়ের মধ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী নোমান বেগসহ ২২ জনের মধ্যে ২১ জন প্রার্থী আপিল অথরিটি ও চট্টগ্রাম জেলা প্রসাশক বরাবরে আপিল দায়ের করেন। গত ২৪ জুন আপিল শুনানী শেষে ২১ জনের মধ্যে ২০ জনের আপিল মঞ্জুর করা হলেও স্বতন্ত্র মেয়র প্রার্থী নোমান বেগের আপিল নামঞ্জুর করে মনোনয়ন বাতিল আদেশ অব্যাহত রাখেন আপিল অথরিটি। এ আদেশের বিরুদ্ধে নোমান বেগ গত ২৬ জুন হাইকোর্ট বিভাগে রিভিউ পিটিশন দায়ের করেন। ৬ জুলাই রিভিউ পিটিশনটি শুনানী শেষে আবদুল্লাহ আল নোমান বেগের প্রার্থীতা পদ বৈধ ঘোষণা করায় নির্বাচনে অংশ গ্রহণ করার সুযোগ পান । এদিকে দোহাজারী পৌরসভা নির্বাচনে আ’লীগ সমর্থিত নৌকার প্রার্থী, যুবলীগ নেতা লোকমান হাকিম ও ইসলামী ফ্রন্ট সমর্থিত মোমবাতি প্রতীকের প্রার্থী মো. জায়নুল আলমসহ মেয়র পদে ৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতায় রয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ