শিরোনাম
পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শুরু হলো রক্তঝরা ভাষার মাস ফেব্রুয়ারি

রিপোটারের নাম / ৬২২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

 

এইচটি বাংলা ডেস্ক : ভাষার মাস ফেব্রুয়ারি শুরু হলো।ইংরেজি ক্যালেন্ডারে ফেব্রুয়ারির আগমনী জানান দেয় বাংলার গৌরব-গাঁথা; বাঙ্গালির অর্জনের গল্প। এ মাসেই বাঙ্গালী অর্জন করে অধিকারের প্রথম ধাপ—বাংলা ভাষা। স্লোগানে-মিছিলে তাজা রক্ত আর জীবনের বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের অলংকার-অহংকার।

 

৫২ থেকে ২৬। দীর্ঘ ৭৪ বছরে এমন রক্তমাখা ইতিহাস আর আত্মত্যাগ গোটা বাংলাকে করেছে গৌরাবান্বিত। তাইতো, ৫৬ হাজারের বর্গমাইল পেরিয়ে বাংলা ভাষা এখন বিশ্বের, বিশ্বের এবং বিশ্বের।

 

সমসাময়িকতার প্রসঙ্গে ভাষার বহমান যাত্রা নিয়ে প্রশ্ন থাকে অনেক। তবে, উত্তর একটাই- এসবই আমার ভাষা, আমার বাংলা ভাষা।

 

সময় অতিবাহিত হয়; গৌরবের ব্যাপ্তি-প্রসার বাড়তে থাকে ক্রমান্বয়ে। যেন হাজার বছর ধরে চলে গৌরবের রিলে রেস। চূড়ান্ত ধাপে জিতে যায় দেশ-মানুষ আর আমাদের বাংলা ভাষা।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;