শিরোনাম
ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প 
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

মহেশপুরে পিতার উন্নয়ন মূলক অসমাপ্ত কাজ সম্পূর্ণ ও সুশাসনের অঙ্গীকারে রনির নির্বাচনী জনসভা

রিপোটারের নাম / ১৬৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

 

এস আর সোহেল, ঝিনাইদহ প্রতিনিধি:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর হাই স্কুল মাঠে বিএনপির (ধানের শীষ) প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মহেশপুর পৌরসভা ও উপজেলার ১২টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকেরা মাঠে উপস্থিত হলে জনসভাটি উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি বলেন, ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকায় চাঁদাবাজি, মাদক ও দখলবাজি চিরতরে বন্ধ করা হবে। তিনি আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন এবং তার পিতা শহীদুল ইসলাম মাস্টারের মতোই জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন এগিয়ে নেবেন এবং তার পিতার রেখে যাওয়া উন্নয়ন মূলক অসমাপ্ত কাজ সম্পূর্ণ করবে বলে অঙ্গিকার করেন।। ভোট শেষে কেন্দ্র থেকে ফলাফল জেনে ঘরে ফেরার আহ্বান জানিয়ে তিনি যেকোনো ধরনের উসকানি ও বিশৃঙ্খলা এড়িয়ে সজাগ থাকার অনুরোধ জানান। জেলা বিএনপির সদস্য ও মহেশপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নুর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলসহ স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ