শিরোনাম
চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ ।
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী

রিপোটারের নাম / ১৬২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬

 

এইচটি বাংলা ডেস্ক : দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

আজ (২ মে) শনিবার বেলা ১২টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সিলেট নগরীর চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন ও সুধী সমাবেশে তিনি একথা জানান।

 

সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির কারণে সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই জলাবদ্ধতা নিরসন ও পানির সঠিক ব্যবস্থাপনায় খাল খননের উদ্যোগ নেওয়া হচ্ছে। সুরমা নদী থেকে শুরু করে বুড়িগঙ্গা নদী পর্যন্ত দূষণ রোধে জনসচেতনতা বাড়াতে হবে।

 

 

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের বয়স আড়াই মাস। এরইমধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি। একটি প্রত্যাাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

 

অনুষ্ঠানে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হয়। জানানো হয়, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৩৫ কোটি টাকা। প্রকল্পের আওতায় নদীর তীর সংরক্ষণ, আধুনিক ওয়াকওয়ে নির্মাণ, সবুজায়ন, দৃষ্টিনন্দন নগর অবকাঠামো গড়ে তোলা এবং বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন করা হবে।

 

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা হন। সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ