শিরোনাম
চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ ।
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

রিপোটারের নাম / ১৯২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬

 

এইচটি বাংলা ডেস্ক : বাংলাদেশ পুলিশের ১৬ জন ডিআইজি ও একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

 

আজ রোববার ৩ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী।

 

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

 

 

অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, মফিজ উদ্দিন আহমেদ, ডিআইজি, অ্যান্টি টেররিজম ইউনিট, ইমতিয়াজ আহমেদ, ডিআইজি, হাইওয়ে পুলিশ, মো. হাবিবুর রহমান, ডিআইজি, সিআইডি, সালেহ মোহাম্মদ তানভীর, ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা (বর্তমানে এনডিসি কোর্সে প্রশিক্ষণরত), মো. হারুন-অর-রশীদ, পরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, এস এম আখতারুজ্জামান, ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, হায়দার আলী খান, কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি, নোয়াখালী,

 

মো. মাহবুব রহমান ভূইয়া, কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি, খুলনা, রুহুল আমিন, ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, মো. রফিকুল হাসান গনি, ডিআইজি, হাইওয়ে পুলিশ, মো. মিজানুর রহমান, ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা, মো. মজিদ আলী, ডিআইজি, সিআইডি, ঢাকা (বর্তমানে ডিআইজি, সিআইডি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত), কাজী জিয়া উদ্দিন, ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা (বর্তমানে ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা হিসেবে বদলির আদেশপ্রাপ্ত),

 

মো. গোলাম রউফ খান, ডিআইজি, রেলওয়ে পুলিশ, ঢাকা, শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি, রংপুর। রাখফার সুলতানা খানম, ডিআইজি, হাইওয়ে পুলিশ, ঢাকা ও ফারহাত আহমেদ, পুলিশ সুপার, রেলওয়ে পুলিশ (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি)।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা প্রাপ্য হবেন এবং জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ