শিরোনাম
মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় তার উজ্জ্বল দৃষ্টান্ত সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম মামা।  পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক তাইজুল ও নাহিদের তোপে ৪৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ। ভবিষ্যতে চলচ্চিত্র পরিচালক হওয়ার স্বপ্ন দেখছেন দীঘি ভূমি প্রতিমন্ত্রীর সঙ্গে এইচটি বাংলা আইপি টিভি সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  রাশিয়ার সমুদ্রপথে রফতানি করা রুশ  তেল কেনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ডুয়েটে নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে আহত ২০ শিক্ষার্থী  বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড Sana Safinaz–এর বাংলাদেশে দ্বিতীয় আউটলেটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য হলেন আব্দুল মন্নান এমআরটি ক্লাবের উদ্যোগে কধুরখীল ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ।
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

ডুয়েটে নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে আহত ২০ শিক্ষার্থী 

রিপোটারের নাম / ১৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

 

এইচটি বাংলা ডেস্ক:  গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে রোববার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য ও শিক্ষার্থীসহ অন্তত কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সরকার সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ দেয়। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই ডুয়েটের সাধারণ শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন। গত বৃহস্পতিবার রাত থেকে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছিলেন তারা। শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভিসি ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে শিক্ষার্থীরা ‘লাল কার্ড’ কর্মসূচি পালন করতে শহিদ মিনার এলাকায় জড়ো হন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে পুলিশ সদস্যদের পাশাপাশি হেলমেট পরিহিত কিছু বহিরাগত ব্যক্তিকেও ঘটনাস্থলে দেখা গেছে। তবে তারা কারা বা কোন পক্ষের ছিল, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

একাধিক ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সংঘর্ষে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিতে দেখা গেছে।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, শিক্ষার্থীদের ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় তিনি নিজেসহ অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া কয়েকজন পথচারীও আহত হয়েছেন বলে তিনি জানান। তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে একটি সমঝোতা বৈঠক চলছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি করেন, তাদের আন্দোলন সম্পূর্ণভাবে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত কর্মসূচি। তারা ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, গবেষণা কার্যক্রম ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় অভ্যন্তরীণ শিক্ষক থেকে ভিসি নিয়োগের দাবি জানিয়ে আসছেন।

এদিকে আন্দোলন ঘিরে বিভিন্ন মহলে নানা ধরনের রাজনৈতিক ব্যাখ্যা ও পক্ষ-বিপক্ষ প্রচারণা দেখা গেলেও শিক্ষার্থীরা দাবি করেছেন, তাদের আন্দোলন কোনো রাজনৈতিক সংগঠনের ব্যানারে নয়, বরং ডুয়েটের স্বার্থ রক্ষার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত হচ্ছে।

 

 

প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ