শিরোনাম
পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ৬ রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে গবেষণায় পিএইচডি অর্জন টি. এন. সোনিয়া আজাদের পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় মাদক সিন্ডিকেটের ০২ জন গ্রেফতার । সীমান্তে বিজিবির কঠোর অভিযান: ডিমলা, পাটগ্রাম ও হাতীবান্ধায় ইয়াবা-অটোভ্যানসহ ৩ চোরাকারবারী আটক পাটগ্রাম সীমান্তে বিজিবি’র ধাওয়া খেয়ে পাট ও সাইকেল ফেলে পালালো চোরাকারবারিরা কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ৬

রিপোটারের নাম / ২৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।
​সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী ইউনিয়নের ঘুন্টিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাটগ্রামগামী একটি যাত্রীবাহী অটোরিকশা ঘুন্টি এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা বুড়িমারীগামী একটি দ্রুতগতির ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়। এরপর ট্রাকটি সড়কের পাশের একটি দোকানে গিয়ে ঢুকে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হন।
​খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকীন নামের একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
​নিহত চারজন হলেন বুড়িমারী ডাঙ্গাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী নুর আমীন, একই এলাকার উফারমারা গ্রামের মাছ ব্যবসায়ী ফাতুন ইসলাম, একই গ্রামের মনিরুল ইসলামের ১৭ বছর বয়সী ছেলে মো. মোস্তাকিন এবং আমানুল্লাহ প্রধান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থী আনওয়ারুল ইসলাম আকাশ।
​বর্তমানে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;