শিরোনাম
মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় তার উজ্জ্বল দৃষ্টান্ত সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম মামা।  পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক তাইজুল ও নাহিদের তোপে ৪৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ। ভবিষ্যতে চলচ্চিত্র পরিচালক হওয়ার স্বপ্ন দেখছেন দীঘি ভূমি প্রতিমন্ত্রীর সঙ্গে এইচটি বাংলা আইপি টিভি সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  রাশিয়ার সমুদ্রপথে রফতানি করা রুশ  তেল কেনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ডুয়েটে নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে আহত ২০ শিক্ষার্থী  বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড Sana Safinaz–এর বাংলাদেশে দ্বিতীয় আউটলেটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য হলেন আব্দুল মন্নান এমআরটি ক্লাবের উদ্যোগে কধুরখীল ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ।
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

তাইজুল ও নাহিদের তোপে ৪৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

রিপোটারের নাম / ১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক:  সিলেট টেস্টের প্রথম দিনে লিটন দাসের সেঞ্চুরিতে ২৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে বিনা উইকেটে ২১ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। তবে দ্বিতীয় দিনে টাইগার বোলারদের তোপে ২৩২ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। এতে প্রথম ইনিংস শেষে ৪৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

রোববার (১৭ মে) দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। দলীয় ২৩ রানের মধ্যে দুই ওপেনারকে সাজঘরে পাঠান এই টাইগার পেসার। আব্দুল্লাহ ফজল ৯ ও আজান আওয়াইস ১৩ রান করে ফিরে যান।

এরপর অধিনায়ক শান মাসুদকে সঙ্গে নিয়ে শুরু এই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন বাবর আজম। ৩৮ রানের জুটি গড়েন তারা। এরপর পাকিস্তান শিবিরে জোড়া আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ।

শান মাসুদ ২১ ও সৌদ শাকিল ৮ রান করে সাজঘরে ফিরে যান। এরপর সালমান আঘাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন বাবর। ৬৩ রানের জুটি গড়েন তারা।

সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন বাবর। তবে দলীয় ১৪২ রানে ৮৪ বলে ৬৮ রান করে নাহিদ রানার বলে কাটা পড়েন এই ব্যাটার। তার বিদায়ের পর দ্রুতই সাজঘরে ফিরে যান সালমান। ২১ রান করে তাইজুলের বলে আউট হন তিনি।

এরপর পাকিস্তান শিবিরে আরও জোড়া আঘাত করেন তাইজুল। মোহাম্মদ রিজওয়ান ১৩ ও হাসান আলী ৬ রান করে সাজঘরে ফিরে যান। শেষ দিকে সাজিদ খান ২৭ বলে ৩৮ রানে ঝড়ো ইনিংস খেলে আউট হলে ৫৭ ওভার ৪ বলে ২৩২ রানে অলআউট হয় পাকিস্তান। বাংলাদেশের পক্ষে নাহিদ রানা ও তাইজুল ইসলাম নেন ৩টি করে উইকেট।

(function(){‘use strict’;var d=new class{constructor(a,b=!1){this.key=a;this.defaultValue=b;this.valueType="boolean"}}("45742757",!0);var f=0;function k(a,b=null){return b&&b.getAttribute("data-jc")===String(a)?b:document.querySelector(`[data-jc="${a}"]`)};function l(){m||(m=new n);var a=m.g[d.key];if(d.valueType==="proto"){try{let b=JSON.parse(a);if(Array.isArray(b))return b}catch(b){}return d.defaultValue}return typeof a===typeof d.defaultValue?a:d.defaultValue}var p=class{constructor(){this.g={}}};var n=class extends p{constructor(){super();var a=k(f,document.currentScript);a=a&&a.getAttribute("data-jc-flags")||"";try{let b=JSON.parse(a)[0];a="";for(let c=0;c=0;a–){let b=u[a].name;b.indexOf("data-jcp-")===0&&(t[b.substring(9)]=u[a].value)} (function(a,b,c){var e=window;if(a&&b&&c&&e.ReportingObserver&&e.fetch){var q=(g,v)=>{g=g[0];g?.body?.id==="HeavyAdIntervention"&&(e.fetch(`${a}&label=${(g.body.message?.indexOf("network")||0)>0?c:b}`,{keepalive:!0,method:"get",mode:"no-cors"}),v.disconnect())},h=new e.ReportingObserver(q,{types:["intervention"],buffered:!0});h.observe();l()&&e.addEventListener("pagehide",()=>{q(h.takeRecords(),h);h.disconnect()})}})(t.base_url,t.cpu_label,t.net_label);}).call(this);


এই ক্যাটাগরির আরো সংবাদ