শিরোনাম
পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক? নেপালে নয় দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক। জুমার দিনের ফজিলত এবং দোয়া কবুলের বিশেষ সময়। ৬৪টি উপজেলায় ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা করে অর্থায়ন দেয়া হবে অর্ধেক থাকবে ব্যাংক ঋণ, বাকি অর্ধেক অনুদান।
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

রিপোটারের নাম / ২৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি :  লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বালু-পাথর উত্তোলনকে কেন্দ্র করে ৫ রাউন্ড ফাঁকা গুলি করে ৪টি নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে ওই সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪২/৪-এস এবং ৮৪২/৫-এস-এর মধ্যবর্তী স্থান শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বরমতল মাইয়ামরা ঘাটে এ ধরনের ঘটনা ঘটে।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তাদের অধীন পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪২/৪-এস এবং ৮৪২/৫-এস-এর মধ্যবর্তী স্থান হতে আনুমানিক ২০ গজ ভারতের অভ্যন্তরে বরমতল নামক স্থানে কিছু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের জন্য গমন করলে ৬২ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের সদস্যরা ৫ রাউন্ড ফাঁকা ফায়ার করে বাংলাদেশি নাগরিকদের ৪টি নৌকা নদীর পার হয়ে ভারতীয় বিএসএফ-এর সদস্যরা ক্যাম্পে নিয়ে যায়।

তবে এ বিষয়ে স্থানীয় একটি সূত্র জানায়, ধরলা নদীর শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে তারা নৌকা নিয়ে এসে বালু উত্তোলন করার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-এর প্রায় ৫০-৬০ জন সদস্য শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ৫ রাউন্ড গুলি ছোড়ে ৪টি নৌকা নিয়ে যায়।

বিজিবি জানায়, ইতিপূর্বে একাধিকবার সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের ঘটনা ঘটেছে এবং বিজিবি ও বিএসএফ কর্তৃক একাধিকবার নিষেধ করা হয়েছে।

বিজিবি আরও জানায়, উল্লেখিত পরিস্থিতির বিষয়ে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। বিজিবি-বিএসএফ-এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের কথা রয়েছে। এ বিষয়ে ইউএনও এবং সংশ্লিষ্ট থানার ওসিকে জানানো হয়েছে। এ ব্যাপারে উক্ত এলাকায় বিজিবি টহলদলের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ