শিরোনাম
পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

রিপোটারের নাম / ১৫১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মধ্যম হাশিমপুর খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির উদ্যোগে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

২ অক্টোবর (শুক্রবার) বিকালে উপজেলার হাশিমপুর ইউনিয়নের হযরত কাজী আবদুর রহমান শাহ (রহঃ) মাজার সংলগ্ন মাঠে উৎসবমুখর পরিবেশে ১ম বারের মতো এ অলম্পিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর আয়োজন করা হয়।

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রযুক্তি দলের সাবেক সভাপতি ফয়সাল সিকদার সোহানের সভাপতিত্বে উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি ছিলেন হাশিমপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফাহিম, বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরফাত হোসেন, গাজী মুহাম্মদ আলাউদ্দিন শাহ, মোহাম্মদ মিজান, মোহাম্মদ নয়নসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়- ২০১৭ ব্যাচ বনাম দক্ষিণ গাছবাড়িয়া হরিনার পাড়া একাদশ। ম্যাচে ২-১ গোলে জয় লাভ করে দক্ষিণ গাছবাড়িয়া হরিনার পাড়া একাদশ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;